চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ান গেমসের ২০তম আসরের ক্রিকেট ইভেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাপানে হতে যাওয়া আসরে অধিনায়ক হিসেবে থাকবেন টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস। সহ-অধিনায়ক করা হয়েছে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়কে। বুধবার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। 

এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মূল খেলোয়াড়েরা। নিয়মিত টেস্ট না খেলা মোস্তাফিজুর রহমান টি-টুয়েন্টি সংস্করণের এ আসরে খেলবেন। তার সঙ্গে অন্য পেসারদের মধ্যে থাকবেন সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ব্যাটিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিমের সাথে আরও দুই ওপেনার পারভেজ ইমন ও সাইফ হাসান দলে জায়গা করে নিয়েছেন। টপঅর্ডারে আরও থাকবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়ের মতো ব্যাটারেরা। এছাড়া মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গা হয়েছে।

আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। ২৯ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের মিশন। কোয়ালিফায়ারে বিজয়ী হংকং চায়না ও মালয়েশিয়া ও ওমানের জয়ী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

Tags: এশিয়ান গেমসওমানবাংলাদেশমালয়েশিয়ালিটনলিড স্পোর্টসহংকং
Previous Post

নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

Next Post

যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত

Next Post

যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত

পরিবেশ সাংবাদিকতায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন মাহমুদ সোহেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT