চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের তরুণদের কর্মসংস্থান হতে পারে পর্যটন খাত’

‘‘পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা’’ শীর্ষক গোলটেবিল আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 14, মে 2026
in বাংলাদেশ
A A
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন খাতের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ছাড়াও দেশের তরুণদের কর্মসংস্থান হতে পারে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বাড়াতে সরকারি-বেসরকারি যৌথভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) ”পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা “ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।

পর্যটন খাতের থিংক ট্যাংক হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করা উৎসব ‘‘ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশ’’ গোলটেবিলটি আয়োজন করে।

সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার আগে এই খাতের করণীয় বিষয়ে গবেষণার ওপরও গুরুত্বারোপ করেন পর্যটন খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

গোলটেবিলে বক্তারা বলেন, প্রয়োজনীয় গবেষণা না হওয়ায় এবং বিশ্বাসযোগ্য পরিসংখ্যান না থাকার কারণে বাংলাদেশের ট্যুরিজম আইকন বা ট্যুরিজম প্রডাক্ট তৈরি করা যায়নি। তবে এ খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। আছে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করার মত নানান উপাদানও।

চল্লিখ লাখ মানুষ এখন প্রত্যক্ষ-পরোক্ষভাবে পর্যটন খাতে কাজ করছে বলেও উল্লেখ করা হয় আলোচনায়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজমের শিক্ষার্থীদের কাজে লাগানোর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদিউজ্জামান ভূইয়া বলেন, পৃথিবীর ৫১টি দেশের অর্থনীতির প্রধান খাত পর্যটন।

আলোচনায় অংশ নিয়ে নভোএয়ারের এমডি মফিজুল ইসলাম বলেন, পর্যটন খাতের সকল স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

টোয়াবের উপদেষ্টা সৈয়দ হাবিব আলি বলেন, সরকারপ্রধান যদি আগ্রহী না হন, পর্যটন খাতের উন্নতি হবে না।

ট্যুরিজম বোর্ডের সাবেক সিইও জাবেদ আহমেদ বলেন, ট্যুরিজম যে গ্রোথইঞ্জিন সেটা সরকারকে বোঝাতে পারলে নিশ্চয় সরকার এই খাতের বিকাশে আরও এগিয়ে আসবে।

মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ট্যুরিজম বোর্ড এবং পর্যটন করপোরেশনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে দেশের পর্যটনখাত বিকাশের জন্য।

এইচ এম হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় সূচনা বক্তব্য রাখেন উৎসবের সাধারণ সম্পাদক রেজাউল ইকরাম। মডারেটরের দায়িত্ব পালন করেন উৎসবের সহ-সভাপতি তৌফিক রহমান।

আলোচনায় আরও অংশ নেন জামিউল আহমেদ জামিল, খবির উদ্দিন আহমেদ, মোহম্মদ হানিফ, তসলিম আমিন শোভন, মহিউদ্দিন হেলাল, আসলাম খান, সৈয়দ গোলাম কাদের, মেহেদি হাসান, তাজনিম আহমেদ, মাজহারুল হক মান্না প্রমুখ।

Tags: ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশতরুণদের কর্মসংস্থানপর্যটন খাত
Previous Post

দিল্লিতে জ্বালানি সাশ্রয়ে নতুন উদ্যোগ: সপ্তাহে ২ দিন বাসা থেকে কাজ

Next Post

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

Next Post
ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

দুই ব্যক্তি বৈঠকে বসে, বাংলাদেশের ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছেন ইব্রাহিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT