চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে জ্বালানি সাশ্রয়ে নতুন উদ্যোগ: সপ্তাহে ২ দিন বাসা থেকে কাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 14, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতীয় নারী নেতা speaking at a press conference in traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ছবি: সংগ্রহীত।

জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে ভারত সরকার। বৃহস্পতিবার ১৪ মে ঘোষিত এসব পদক্ষেপ এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যয় এবং জ্বালানি সংরক্ষণের আহ্বানের পরিপ্রেক্ষিতে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিল্লি রাজ্য সরকারের সব কর্মকর্তা-কর্মচারীকে সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করতে হবে। এছাড়া সরকারি বৈঠকের ৫০ শতাংশ এখন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। যাতে যাতায়াত ও জ্বালানির ব্যবহার কমানো যায়।

যানজট ও পিক আওয়ারে জ্বালানি খরচ কমাতে দিল্লি সরকার এবং দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) অফিস সময়সূচিতেও পরিবর্তন আনবে।

সরকারি যানবাহনের ব্যবহার কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত পেট্রোলের সীমা ২০ শতাংশ কমানো হয়েছে। ফলে মাসিক সীমা ২০০ লিটার থেকে কমে দাঁড়িয়েছে ১৬০ লিটারে।

গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিতে ‘মেট্রো ডে’ পালন করবে দিল্লি সরকার। পাশাপাশি সপ্তাহে একদিন ‘নো কার ডে’ অনুসরণের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হবে।

এছাড়া আগামী ছয় মাস কোনো নতুন সরকারি গাড়ি কেনা হবে না বলেও ঘোষণা দিয়েছে সরকার।

সরকারি কর্মীদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে ২৯টি সরকারি আবাসিক এলাকায় ৫৮টি বিশেষ বাস চালু করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানানোর পর এসব পদক্ষেপ নেওয়া হলো। একইসঙ্গে নাগরিকদের জ্বালানি সাশ্রয় ও দায়িত্বশীল ভোগব্যবহারে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণা চালানোরও পরিকল্পনা করেছে দিল্লি সরকার।

Tags: জ্বালানি সাশ্রয়ভারতভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Previous Post

বিশ্বকাপের বাকি ২৮ দিন: যে স্টেডিয়ামগুলোয় গড়াবে আসর

Next Post

‘দেশের তরুণদের কর্মসংস্থান হতে পারে পর্যটন খাত’

Next Post
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশের তরুণদের কর্মসংস্থান হতে পারে পর্যটন খাত’

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT