চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে কঠিন সময়, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 23, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সামনে কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।”

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ভোট চাওয়া ঠিক নয়। “কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে- এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন। পরকালের মুক্তি পেতে হলে সৎ জীবনযাপন ও ঈমান দৃঢ় রাখা জরুরি,” যোগ করেন তিনি।

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের ‘মব কালচার’ বরদাশত করা হবে না। যারা আইন নিজের হাতে তুলে নেবে বা গণপিটুনির মতো ঘটনায় জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা- বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা- বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলেও জানান তিনি।

উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, খাল বা নদী খনন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। এ ধরনের কাজে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা হারানো নেহা নদী পুনঃখননের উদ্যোগে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, কাজটি শেষ হলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: আইন-শৃঙ্খলাএলজিআরডিজ্বালানি সংকটঠাকুরগাঁওতেলের দামধর্মভিত্তিক রাজনীতিনিত্যপণ্যের মূল্যবৃদ্ধিবাংলাদেশ রাজনীতিবিএনপিমধ্যপ্রাচ্য যুদ্ধমব কালচারমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

নিউইয়র্কে রানওয়েতে উড়োজাহাজ-গাড়ি সংঘর্ষ, দুই পাইলট নিহত

Next Post

ঈদ উদযাপন শেষে আগেভাগেই নগরবাসীর রাজধানীতে ফেরা শুরু

Next Post

ঈদ উদযাপন শেষে আগেভাগেই নগরবাসীর রাজধানীতে ফেরা শুরু

হরমুজ প্রণালিতে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT