চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে রানওয়েতে উড়োজাহাজ-গাড়ি সংঘর্ষ, দুই পাইলট নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 23, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে দমকল বাহিনীর একটি গাড়ির সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং জরুরি ব্যবস্থা নেওয়া হয়। ঘটনায় দমকল গাড়িতে থাকা আরও দুইজন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি এয়ার কানাডার একটি ফ্লাইট, যা কানাডার মন্ট্রিয়াল থেকে নিউইয়র্কে আসছিল। বিমানে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। অবতরণের সময় রানওয়েতে থাকা একটি দমকল গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের ঠিক আগে বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ মাইল। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি ভিত্তিতে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে।

দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে দেখা গেছে, একটি অপারেশনাল গাড়িকে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে কয়েক সেকেন্ড পরই সেটিকে থামার নির্দেশ দেওয়া হলেও এর আগেই সংঘর্ষ ঘটে যায়।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। তারা ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানোর কথা জানিয়েছে। দুর্ঘটনার সময় খারাপ আবহাওয়া হালকা বৃষ্টি ও কুয়াশা উড়োজাহাজ চলাচলে প্রভাব ফেলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags: নিউইয়র্করানওয়ে
Previous Post

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে প্রায় ১৯ কোটি টাকা টোল নেবে ইরান

Next Post

সামনে কঠিন সময়, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল

Next Post

সামনে কঠিন সময়, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল

ঈদ উদযাপন শেষে আগেভাগেই নগরবাসীর রাজধানীতে ফেরা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT