চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 22, ফেব্রুয়ারি 2023
in প্রবাস সংবাদ
A A
টরন্টো বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২:০১ মিনিটে ডেন্টোনিয়া পার্কে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

কনস্যুলেটের বাংলাদেশ হাউজে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বিকালে আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহণে কনস্যুলেট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, বক্তব্য উপস্থাপন, অমর একুশে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন, সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টরন্টো বাংলাদেশ কনস্যুলেটে শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে বক্তাগণ বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা শহীদদের ও ভাষা আন্দোলনের অবদান আলোকপাত করে বক্তব্য রাখেন।

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল জনাব মো: লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, গৌরবময় ভাষা আন্দোলনের ইতিহাস যুগে যুগে আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরনার উৎস হয়ে কাজ করছে। কয়েকজন প্রবাসী বাঙ্গালির উদ্যোগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রচেষ্টায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এটি আমাদের গৌরবোজ্জ্বল অর্জন।

তিনি আরও বলেন, মহান একুশ ও ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাঙালি জাতীয়তাবাদ এবং জাতির পিতার আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে উঠবে।

সবশেষে জাতির পিতা ও সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটরন্টোমাতৃভাষা দিবস
Previous Post

কানাডায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপিত

Next Post

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্যরকম রূপে ভাবনা

Next Post
বিড্রোহি ডান্স পারফরম্যান্সের ছবি, কালো পটভূমিতে এক নারীর নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্যরকম রূপে ভাবনা

অক্ষয়, সুনীল ও পরেশ শুটিং সেটে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়-সুনীল-পরেশকে নিয়ে শুরু হয়েছে 'হেরা ফেরি ৩'-এর শুটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT