চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপিত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:52 পূর্বাহ্ন 22, ফেব্রুয়ারি 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পতাকা ও কানাডার পতাকা সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ ভাবগাম্ভীর্য ও ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে কানাডার ক্যালগেরিতে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) আয়োজনের প্রথম দিনে বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক কূৎকলা প্রদর্শনী। প্রবাস জীবনে হৃদয়ে বাংলাদেশ এবং মাতৃভাষাকে ধারণ করে মোশারেফ হোসেন মাসুদের পরিকল্পনায় প্রবাসী বাঙালিরা বিভিন্ন পোস্টার, প্লেকাড ও ব্যানার নিয়ে ক্যালগেরির সিটি হল, এলআরটি ষ্টেশন, ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে কৃৎকলা প্রদর্শন করে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি শাহেদ হাসান, কাজী জুনায়েদ আহমেদ সুমন, ইকবাল রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন,মাইনুর রহমান, সেলিম আহমেদ, সঞ্জীব কর্মকার, রিপন তালুকদার, সাকিব হোসেন , মাহফুজুল হক, রকিন আশরাফ এবং রিফাত জুবায়ের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) একুশের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ছিল বিকাল ৩টায় শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকাল ৫টায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা ৭টায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হয় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রওশন জামিল, আনোয়ার হোসেন, রাজ্জাক-সুচন্দা অভিনীত “জীবন থেকে নেয়া”।

শিশুরা রঙিন পেন্সিল ও কাগজ দিয়ে চিত্রাঙ্কন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিন রাত ১২টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথম বারের মত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে একুশের কবিতার সাথে নূত্য পরিবেশন করেন ক্যালগেরির স্বনামখ্যাত নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গ’ এর নাট্যকর্মী মৌ ইসলাম।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠান মালার তৃতীয় দিনে কানাডার বাংলাদেশ সেন্টারের অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠান মালার সমাপ্ত হয়।

বাংলাদেশের পতাকার রঙে সাজানো শিশুর হাত ও গালে চিত্রাঙ্কন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ সময় বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী জানান, “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে তিনদিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালার সমাপ্তি হচ্ছে। ব্যাপক সাড়া পেয়েছি কমিউনিটির কাছ থেকে। বিশেষ করে কমিউনিটির ছোট ছোট কোমলমতি শিশু কিশোররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রবাসে মাতৃভাষার চর্চা এবং এর প্রয়োগ ঘটাতে ভবিষ্যতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসিফ হোসেন জানান, বাংলাদেশ সেন্টারে ছোট ছোট কোমলমতি শিশু কিশোরদের পথচারণায় আমরা সত্যিই অভিভূত। আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের একুশের চেতনাকে ছড়িয়ে দিতে চাই।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকানাডা
Previous Post

নোয়াখালীতে বনায়নে উপকারভোগীদের মধ্যে চেক ও সাইকেল বিতরণ

Next Post

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Next Post
টরন্টো বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিড্রোহি ডান্স পারফরম্যান্সের ছবি, কালো পটভূমিতে এক নারীর নাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্যরকম রূপে ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT