চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টর্নেডোতে যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 02, এপ্রিল 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্ক শহরে ভয়াবহ টর্নেডো ধ্বংসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সাড়ে চার লাখের বেশি ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান।

আরকানসাসসহ কমপক্ষে ৭টি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে ৫০টিরও বেশি টর্নেডোর আঘাত। টর্নেডোয় টেনেসি, আরকানসাস, ইন্ডিয়ানা, অ্যালাবামা, ইলিনয় এবং মিসিসিপিতে হতাহতের ঘটনা ঘটেছে। অনেক এলাকায় বড় বড় গাছ ঘরবাড়ির ওপর ভেঙে পড়ায় হতাহত বেড়েছে। আরকানসাস এবং মিসৌরি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শক্তিশালী টর্নেডোর আঘাতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। নেই বিদ্যুৎ সংযোগও।

এর আগে আরকানসাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে একদিনে ৪৩টি টর্নেডোর প্রতিবেদন দিয়েছিল যুক্তরাষ্ট্রের স্টর্ম প্রিভেনশন সেন্টার। আর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ কোটি ৮ লাখ মানুষকে টর্নেডোর উচ্চ ঝুঁকির জন্য সতর্ক করে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর।

সাউথ-ইস্ট ইন্ডিয়ানা, নর্থ কেন্টাকি এবং ওহাইওর পশ্চিমাঞ্চলে ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

Tags: ইন্ডিয়ানাক্ষয়ক্ষতিটর্নেডোমিসিসিপিযুক্তরাষ্ট্র
Previous Post

শিল্পীদের বুলিং ও হয়রানি করা হলে আইনি ব্যবস্থা

Next Post

ইরানে চুল খোলা রাখায় দুই নারী ও তাদের আক্রমণকারী পুরুষ গ্রেপ্তার

Next Post
দোকানে চুল খোলা রাখায় দুই নারী ও পুরুষের মধ্যে ঝগড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে চুল খোলা রাখায় দুই নারী ও তাদের আক্রমণকারী পুরুষ গ্রেপ্তার

বিধ্বস্ত ও পুড়ে যাওয়া বাসের ছবি, দুর্ঘটনার পরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেল আরোহী নিহতের জেরে বাস ভাঙচুর-আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT