চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের বুলিং ও হয়রানি করা হলে আইনি ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 পূর্বাহ্ন 02, এপ্রিল 2023
in বিনোদন
A A
অভিনেতাদের সম্মেলন, বাংলাদেশে শিল্পীদের বুলিং ও হয়রানি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ১২’শ শিল্পী নাটকে কাজ করেন। তাদের মধ্যে ষাট শতাংশ নারীপুরুষ শিল্পী প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং এবং নানাভাবে হয়রানির মুখোমুখি হচ্ছেন।

কেউ কেউ আবার শিল্পীদের নামে অযথা উকিল নোটিশ পাঠিয়ে আইনের মুখোমুখি করাচ্ছেন। এসব হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ লিগ্যাল উইংস গঠন করেছে।

সংগঠনটির নেতারা বলছেন, শিল্পীদের অযথা হয়রানি ও বুলিং করা হলে তারা সংকট অনুভব করে, একা ভোগেন। শিল্পী যেন কখনোই একা অনুভব না করেন এই কারণে পাশে থাকবে অভিনয় শিল্পী সংঘের লিগ্যাল উইংস।

শিল্পীদের যাবতীয় আইনি সমস্যায় এই টিম পাশে থেকে মোকাবিলা করবে। আইনি প্রক্রিয়ায় শিল্পীদের সব ধরনের সহযোগিতা করতে এই টিমে থাকা তিন আইনজীবী হলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার প্রীতু ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

সহযোগিতায় থাকছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন। পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় অভিনয় শিল্পী সংঘ। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী সংঘের আহসান হাবিব নাসিম, রওনক হাসান, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।

আরও ছিলেন ডলি জহুর, সাজু খাদেম, আজমেরী হক বাঁধন, প্রভা, জ্যোতিকা জ্যোতি, মৌসুমি হামিদ, তনিমা হামিদ প্রমুখ।

শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, শিল্পীর যদি মানহানি করা হয় তবে সেটা দেশের জন্য ক্ষতিকর। যাবতীয় অপপ্রচার ও হয়রানি রুখতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

Tags: আজমেরী হক বাঁধনজ্যোতিকা জ্যোতিডলি জহুরনাটকনাসিমপ্রভামৌসুমি হামিদরওনক হাসানলিড বিনোদনশ্রাবন্তী করসাজু খাদেমসিনেমা
Previous Post

মোস্তাফিজের না খেলা ম্যাচে হারল দিল্লি

Next Post

টর্নেডোতে যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২২

Next Post
নিউ ইয়র্ক শহরে ভয়াবহ টর্নেডো ধ্বংসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টর্নেডোতে যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২২

দোকানে চুল খোলা রাখায় দুই নারী ও পুরুষের মধ্যে ঝগড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে চুল খোলা রাখায় দুই নারী ও তাদের আক্রমণকারী পুরুষ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT