চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেনেড ও বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘শফি ডাকাত’ গ্রেফতার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:52 অপরাহ্ন 29, জুলাই 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
শফি ডাকাতের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও বোমা, গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসী, বাংলাদেশিদের অপহরণকারী দুর্ধর্ষ অস্ত্রধারী, ২১ মামলার আসামি “শফি” ডাকাতকে গ্রেনেড, এন্টি পার্সোনাল মাইন ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ২৯ জুলাই দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

তিনি জানান, সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশের হাজীর প্রজেক্ট পাহাড়ে অভিযান চালিয়ে শফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা ৩ রাউন্ড গুলি ছোঁড়ে।‌

তিনি আরো জানান, গ্রেপ্তার শফির স্বীকারোক্তি অনুযায়ী তার পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রীগুলো হলো, ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ৩টি গ্রেনেড।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, ২৮ বছর বয়সি শফির বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র, ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে।

Tags: টেকনাফর‌্যাব-১৫শীর্ষ সন্ত্রাসী
Previous Post

জুলাইয়ের শিক্ষা আমরা যেন ভুলে না যাই: প্রধান উপদেষ্টা

Next Post

ডেথ গ্রুপে পড়া বাটলার বলছেন, ‘চীন-কোরিয়া কঠিন দল’

Next Post
একজন পুরুষ বসে আছেন আধুনিক লাউঞ্জে, শান্ত পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেথ গ্রুপে পড়া বাটলার বলছেন, ‘চীন-কোরিয়া কঠিন দল’

জমিতে হাল চাষের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT