চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমিতে হাল চাষের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 29, জুলাই 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে হাল চাষের সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের মো. মজনু মিয়া (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শাহাবুদ্দিন ও মজনু মিয়া বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় হঠাৎ করে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত দুই কৃষক দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এলাকার মানুষ তাদের সৎ, পরিশ্রমী ও নির্লোভ মানুষ হিসেবে জানতেন। হঠাৎ এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, “শাহাবুদ্দিন চাচা ও মজনু চাচা দুজনেই আমাদের এলাকার পরিশ্রমী ও ভালো মানুষ ছিলেন। তাদের এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা তাদের পরিবারের পাশে আছি।”

গ্রামের অন্য বাসিন্দারাও ঘটনার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন এবং দ্রুত বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “এটি খুবই দুঃখজনক একটি দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: কিশোরগঞ্জের কুলিয়ারচরপল্লী বিদ্যুৎ
Previous Post

ডেথ গ্রুপে পড়া বাটলার বলছেন, ‘চীন-কোরিয়া কঠিন দল’

Next Post

জীবনের হুমকিতে বুবলীর নাচ, দর্শক মুগ্ধ ‘ময়না’য়!

Next Post
বুবলী ময়না নাটকের দৃশ্যে নাচের সময়, দর্শক মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের হুমকিতে বুবলীর নাচ, দর্শক মুগ্ধ ‘ময়না’য়!

ফেলিক্সের ক্লাব বদল নিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি ছেড়ে রোনালদোদের ক্লাবে নাম লেখালেন ফেলিক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT