চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট সুরক্ষা দিতে পারে আপনার দাঁতকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 24, আগস্ট 2025
in - সেমি লিড, লাইফস্টাইল
A A
Scientist holding cotton samples in laboratory with scientific equipment. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ড. শেরিফ এলশারকাওয়ি বিশ্বাস করেন, এই প্রযুক্তি দুই বছরের মাঝে হাতের নাগালে আসবে

আপনার নিজের চুল থেকে তৈরি টুথপেস্ট আপনার ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করতে ও সুরক্ষা দিতে পারে এমনটাই বলছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তারা খুঁজে পেয়েছেন চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন দাঁতের এনামেল মেরামত করতে পারে। পাশাপাশি, এই টুথপেস্ট দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলো থামাতে পারে।

গবেষণায় দেখা গেছে, মানুষের মুখের লালায় থাকা খনিজের সাথে ওই কেরাটিন মিশে দাঁতের ওপর একটি প্রাকৃতিক এনামেলের মতো সুরক্ষা আবরণ তৈরি করে।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও পিএইচডি গবেষক সারা গামেয়া বলেন, বর্তমান দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনার মতো বিকল্প এই কেরাটিন।

তিনি আরও বলেন, এই প্রযুক্তি জীববিজ্ঞান ও দাঁতের চিকিৎসার মাঝের ব্যবধান কমিয়ে এনেছে। এছাড়া এটি এমন এক পরিবেশবান্ধব উপাদান যা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মতো কাজ করে।

প্রयोगশালা পরীক্ষার জন্য টুথপেস্ট তৈরি করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
গবেষকরা বলছেন, চুল থেকে নিষ্কাশিত কেরাটিন ব্যবহার করে দাঁতের এনামেল মেরামতকারী টুথপেস্ট তৈরি করা যেতে পারে

এটি যে কেবল চুল ও ত্বকের মতো জীববর্জ্য থেকে সংগ্রহ করা হয়, তা না। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত প্রচলিত রেজিনের প্রয়োজনীয়তাও এটি দূর করে। রেজিন সাধারণত বিষাক্ত ও কম টেকসই, বলেন সারা গামেয়া।

অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা পশম বা লোম থেকে কেরাটিন সংগ্রহ করেছিলেন।

তারা আবিষ্কার করেন দাঁতের গায়ে যখন কেরাটিন লাগানো হয়, তখন তা লালায় থাকা প্রাকৃতিক খনিজের সংস্পর্শে এসে একটি সুশৃঙ্খল স্ফটিকের মতো কাঠামো তৈরি করে।

এটি তখন দাঁতের আসল এনামেলের মতোই দেখতে হয় এবং ঠিক তেমনভাবেই দাঁতকে সুরক্ষা দেয়।

সময়ের সাথে সাথে ওই স্ফটিকের মতো কাঠামো ক্যালসিয়াম ও ফসফেট আয়নকে আকর্ষণ করে এবং ধীরে ধীরে দাঁতের চারপাশে এনামেলের মতো একটি সুরক্ষা আবরণ তৈরি করে, বলছেন বিজ্ঞানীরা।

খাবারের প্রভাবে ও ঠিকমতো যত্ন না নেওয়ার কারণেও দাঁত ক্ষয়ে যেতে পারে

অ্যাসিডিক খাবার ও পানীয়, ঠিকমতো দাঁত না মাজা এবং বয়স এগুলো দাঁতের এনামেল ক্ষয় ও নষ্ট করে। ফলে দাঁতে সেনসিটিভিটি বা স্পর্শকাতর হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, ব্যথা হয় এবং শেষে দাঁত পড়েও যেতে পারে।

কিংস কলেজ লন্ডনের সিনিয়র লেখক ও প্রোস্থোডন্টিক্স কনসালটেন্ট ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, “হাড় ও চুলের মতো এনামেল নতুন করে হয় না। একবার হারালে, তা চিরতরেই হারিয়ে যায়।”

“আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বায়োটেকনোলজি শুধু রোগের উপসর্গ কমাচ্ছে না, বরং শরীরের নিজস্ব উপাদান ব্যবহার করেই শরীরের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনছে।”

“এই প্রযুক্তি আরও উন্নত হলে এবং ঠিকঠাক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কাজ করলে আমরা হয়তো শিগগরিই সাধারণ চুল কাটার মাধ্যমেই দাঁতের জন্য আরও মজবুত এনামেল তৈরি করতে পারবো।”

Tags: ওষুধচুলদাঁতবিজ্ঞানযুক্তরাজ্যস্বাস্থ্য
Previous Post

বর্ষার পর অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছাড়বেন

Next Post

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ

Next Post
বাগেরহাটে হরতাল-অবরোধের সময় জনসমাগম ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে অক্টোবর সিরিজের সূচি জানাল আফগানিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT