চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২ পেল ‘টগুমগু’ প্যারেন্টিং অ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 01, নভেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
টগুমগু প্যারেন্টিং অ্যাপের জন্য ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২ গ্রহণ করেন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্যারেন্টিং অ্যাপ- টগুমগু, মা ও শিশু স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে ২০২০ সাল থেকে। আর এ কাজের জন্য ’টগুমগু’ প্যারেন্টাইনস আ্যাপ এবার পুরষ্কৃত হল বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২-এ।

অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা ড. নাজমুল আরেফীন ও জিল্লুল করিমের হাতে পুরস্কারটি তুলে দেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হক (পিএএ) ।

‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড’ আইসিটি খাতে বাংলাদেশের সবথেকে বড় পুরস্কার। এ বছর আইসিটি সেক্টরে অসামান্য অবদানের জন্য ৩৬ টি বিভাগে ৬৮ টি পুরস্কার দেয়া হয়। দেশের সেরা প্রকল্প, উদ্যোগ এবং কোম্পানিগুলোকে সম্মাননা ও স্বীকৃতি প্রদানে কাজ করে যাচ্ছে বেসিস।

এছাড়াও, ডিজিটাল বাংলাদেশের জন্য সেবা ও পরিষেবা বিকাশে এবং বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে ।

টগুমগু ২০২০ সালে অ্যাপটি চালু করার পর এরই মধ্যে ১ লাখেরও বেশি অভিভাবক তা ডাউনলোড করেছেন এবং নিয়মিত ব্যাবহার করছেন। এই বছরের শুরু থেকে টগুমগু বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস কারখানায় কর্মরত মহিলা কর্মীদের নিয়ে কাজ শুরু করে । টগুমগু তাদের অ্যাপ এবং অন্যান্য সেবাগুলো দিয়ে বাংলাদেশের বৃহত্তম মহিলা কর্মী সম্প্রদায়ের গর্ভাবস্থা, স্বাস্থ্য এবং সুরক্ষা দিতে ব্র্যাক, এইচ এন্ড এম ফাউন্ডেশন, এবং UNFPA ’র মত প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

টগুমগু’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফীন বলেন, ‘আমরা টগুমগু শুরু করেছি শহরে বসবাসরত ছোট পরিবার গুলোকে টার্গেট করে যাদের অনেকেই আমার মত প্রথমবার বাবা-মা হয়েছেন। পাশাপাশি এখন আমাদের বিভিন্ন সেবাগুলো দেশের সবধরণের জনগোষ্ঠীর জন্য নিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২ থেকে পাওয়া স্বীকৃতি আমাদের দলের কঠোর পরিশ্রমের জন্য একটি বড় পাওয়া। টগুমগু কে মনোনীত করার জন্য বিচারকদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে আমরা টগুমগু- কে সারা বিশ্বের সকল মা-বাবার জন্য প্রয়োজনীয় অ্যাপ হিসেবে গড়ে তুলতে পারব।’

গর্ভবতী মা এবং বাবা ও মায়েরা  টগুমগু অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লেস্টোর বা অ্যাপল অ্যাপস্টোর থেকে । বিস্তারিত জানতে দেখুনঃ https://togumogu.com/app

Previous Post

“সচিব” শব্দটি বাদ দেয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো নিরুত্তাপ সংসদ

Next Post

সরকার ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে

Next Post
নিরুত্তাপ সংসদে সচিব শব্দটি বাদ দেয়ার বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে

পরিচালক বললেন শাকিবকে নিচ্ছেন, ম্যানেজার বললেন ‘ভিত্তিহীন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT