চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক বললেন শাকিবকে নিচ্ছেন, ম্যানেজার বললেন ‘ভিত্তিহীন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 পূর্বাহ্ন 02, নভেম্বর 2022
in বিনোদন
A A

পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু এক ভিডিও বার্তায় বলেছেন, তার ‘পাষণ্ড’ নামে নতুন ছবিতে শাকিব খানকে নিচ্ছেন। ছবির গল্পের কাজ চলছে।

এই পরিচালক এও জানিয়েছেন, ছবিতে থাকবেন দুই নায়িকা। একজন চমক তারা। তাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। অন্যজনকে নেয়া হবে শাকিবের পছন্দের ভিত্তিতে! শিগগির শাকিবকে চুক্তিবদ্ধ করানো হবে। তবে, এই খবরটি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলছেন শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান।

গত তিনদিন ধরে পরিচালক বাবুর এমন ভিডিও বার্তা ফেসবুক ইউটিউবে ছড়িয়েছে। কয়েকটি অনলাইনে খবরও প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, চমক তারা নামে এক চলচ্চিত্র অভিনেত্রীকে ‘পাষণ্ড’ ছবিতে নেয়া হয়েছে। তিনিও শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করবেন।

‘শাকিব খানের নায়িকা চমক তারা’ শিরোনামে সেই খবরগুলো নিজের ফেসবুকে শেয়ার করছেন চমক তারা। তবে এসব বিষয়ে অবগত নন শাকিব।

শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান জানান, শাকিব খান ‘পাষণ্ড’ নামে কোনো ছবি করবেন না। এ ছবির বিষয়ে তিনি কিছুই জানেনও না।

শাকিবকে জড়িয়ে খবরগুলো ফেসবুকে শেয়ার করার পর অনেকেই বিষয়টি মিথ্যে বলছেন! তাই অভিনেত্রী চমক তারা মন্তব্যে লিখছেন, ডিরেক্টর আমাকে বলেছেন তিনি শাকিব খানকে চুক্তিবদ্ধ করবেন। সাংবাদিক ভাইদের সম্মান জানিয়ে নিউজগুলো আমার ফেসবুক আইডিতে আপলোড দিচ্ছি।

তাহলে কি আলোচনা তৈরির জন্য শাকিবের নাম জড়ানো হচ্ছে? এমন প্রশ্নে মনিরুজ্জামান জানান, তাকে (শাকিব) নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো নতুন কিছু নয়। তবে তার দর্শকরা সচেতন। সবকিছুতে তারা বিশ্বাস করে না। শাকিব আগামীতে তার ঘোষণা দেয়া ছবিগুলোর শুটিং করবেন একে একে।

Tags: লিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

সরকার ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে

Next Post

‘আমি বলে যাব, আবারও বলব’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড়ের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি বলে যাব, আবারও বলব’

নির্বাচনী প্রচার চলাকালে ভোটার ও কর্মীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে শুরু ১০২টি সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT