চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থ শাহরুখ, যা জানালেন ম্যানেজার পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 23, মে 2024
in বিনোদন
A A
অসুস্থ শাহরুখ খান হাসপাতালে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিট স্ট্রোক করে বলিউড বাদশা শাহরুখ হাসপাতালে ভর্তি হয়েছিলেন! এমন খবরে বুধবার দুপুর থেকেই উদ্বিগ্ন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অগনিত শাহরুখ ভক্ত। অভিনেতা কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো বিবৃতিও পাওয়া যাচ্ছিলো না।

শাহরুখের ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাতে গণমাধ্যমে মিশ্র খবর শোনা যাচ্ছিলো। কেন অফিশিয়াল বিবৃতি দেয়া হচ্ছে না, এ নিয়েও অনেকে সমাজমাধ্যমে লেখালেখি শুরু করেন। যদিও বুধবার সন্ধ্যায় শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু এবং কেকেআর এর সহযোগী কর্ণধার অভিনেত্রী জুহি চাওলা জানান, শাহরুখ আগের চেয়ে সুস্থ আছেন।

জুহি চাওলার পর এবার এ নিয়ে এক্স হেন্ডেল (সাবেক টুইট) থেকে এক পোস্ট করেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। যিনি সার্বক্ষণিক বাদশা এবং তার পরিবারের সঙ্গী।

এক্সে পূজা লিখেন,“মিস্টার খানের সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, তিনি ভালো আছেন। এত ভালবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।”

পূজার কাছ থেকে এমন খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন শাহরুখ ভক্তরা। এদিকে জুহি চাওলা জানিয়েছেন,‘শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রবিবার দলকে (কেকেআর) সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমদের ফাইনাল।’

আহমেদাবাদে আইপিএলে নিজের দলের খেলা দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। ভয়ঙ্কর গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। হিট স্ট্রোক হওয়ায় তাকে বুধবার (২২ মে) দুপুরবেলা তড়িঘড়ি আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

To all of Mr Khan’s fans and well wishers – he is doing well. Thank you for your love, prayers and concern 🙏

— Pooja Dadlani (@pooja_dadlani) May 23, 2024

Tags: পূজাপোস্টারশাহরুখশাহরুখ খানসিনেমা
Previous Post

‘এমপি আনোয়ারুলকে হত্যার পর টুকরো হাড়-মাংসে হলুদ মিশিয়ে ব্যাগে ভরা হয়’

Next Post

নির্বাচন পরবর্তী সহিংসতায় ভোলায় নিহত ১

Next Post

নির্বাচন পরবর্তী সহিংসতায় ভোলায় নিহত ১

আকাশে উড়ন্ত বিমান, টার্বুলেন্সের কারণে বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুর পরিবর্তনে আকাশ পথে নতুন বিপদ 'টার্বুলেন্স', বাড়ছে দুর্ঘটনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT