চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পরবর্তী সহিংসতায় ভোলায় নিহত ১

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
5:34 অপরাহ্ন 23, মে 2024
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আবদুল মালেক নামের ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন মজু হাওলাদার নামে আরেক বৃদ্ধ। এ ঘটনায় মমতাজ নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৩ মে বেলা ১১টার দিকে শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ নিহত মালেক ও তার ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও রয়েছে একাধিক। ২১ তারিখ সদর উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই পক্ষের সমর্থক হিসেবে তারা আলাদাভাবে পক্ষ বিপক্ষ নিয়ে কাজ করেছে। এরা ৫ ভাই। ঘটনার দিন কথা কাটাকাটির জের ধরেই আবদুল মালেককে প্রতিপক্ষ ভাই ও ভাতিজা মিলে কিলঘুষি মারে।

তারা বলেন, আত্মীয়স্বজন কারও কথাই শুনে না তারা। একপর্যায়ে হামলায় নিজ ঘরেই মারা যান আবদুল মালেক। আহত হন মজু হাওলাদার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কেউ কেউ বলছে গলায় পা দিয়ে হত্যা করা হয় মালেককে।

আতিরিক্ত পুলিশ সুপার রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যান। ওই বাড়ি থেকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয় মমতাজ নামের এক নারীকে।

তিনি বলেন, জমি-জমা বিষয়েই এ ঘটনা ঘটেছে। তবে তদন্তপূর্বক মূল ঘটনা জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

Tags: নির্বাচন পরবর্তী সহিংসতা
Previous Post

অসুস্থ শাহরুখ, যা জানালেন ম্যানেজার পূজা

Next Post

জলবায়ুর পরিবর্তনে আকাশ পথে নতুন বিপদ ‘টার্বুলেন্স’, বাড়ছে দুর্ঘটনা

Next Post
আকাশে উড়ন্ত বিমান, টার্বুলেন্সের কারণে বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুর পরিবর্তনে আকাশ পথে নতুন বিপদ 'টার্বুলেন্স', বাড়ছে দুর্ঘটনা

বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুলকে হত্যা: মামলার প্রতিবেদন ৪ জুলাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT