চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী গ্যাংস্টার হয়ে আসছেন তিশা, ভিলেন তৌসিফ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

‘সোলজার’ সিনেমার কারণে নাটকে বিরতি দিয়েছিলেন তানজিন তিশা। কয়েকমাস ছিলেন নাটক থেকে দূরে। সিনেমার শুটিং করে আবার এই অভিনেত্রী নাটকে ফিরলেন, তার সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব।

তাদের দুজনের প্রেম অথবা বিরহের গল্প তো অনেকই দেখেছে দর্শক। তবে এবারের গল্পটি সব ছাপিয়ে আলাদা হতে যাচ্ছে। বাংলাদেশ তথা টিভি নাটকে এমন নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা। এমনই এক নারী প্রধান সাসপেন্সে ভরা গল্পের নাটক ‌‘গোলাপী’।

নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। আর এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। যাকে একাধারে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই নাটকে।

‘গোলাপী’র নায়ক বা ভিলেন চরিত্রে এই নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন হিট ডিরেক্টর রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বেশ আশাবাদী। কারণ, চিত্রনাট্যের ‘গোলাপী’ চরিত্রটি যে কোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।

নির্মাতার মতে, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। সবমিলিয়ে এই নাটকটি হতে যাচ্ছে আসছে ঈদের অন্যতম গল্প।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হচ্ছে সিনেমার আদলে নাটক। যা দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। আসছে ঈদ উৎসবে ‘গোলাপী’ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tags: তানজিন তিশাতৌসিফ মাহবুব
Previous Post

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

Next Post

ফান-কমেডির মাধ্যমে মানবিক বার্তা

Next Post

ফান-কমেডির মাধ্যমে মানবিক বার্তা

ছবি: সংগৃহীত

১৭০ বছর পর পুনরায় বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT