চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু রোগীকে যথাসময়ে হাসপাতালে নিলে মৃত্যুর হার কমানো সম্ভব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণ ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বমুখী প্রকোপের মধ্যে চলতি মৌসুমে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুজনিত মৃত্যু কমাতে জ্বরে রোগীদের ক্ষেত্রে বমি, পেট ব্যথা, রক্তচাপ কমে যাওয়ার মত জটিল উপসর্গগুলো খেয়াল করে সময় মত হাসপাতালে নেয়া জরুরি। আর ঢাকার বাইরের রোগীদের চিকিৎসকদের পরামর্শ ছাড়া দূরের যাত্রায় রাজধানীতে না আসার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এর মধ্যে সাত জন শিশু।

ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল-ডিএনসিসির মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিকাশ কুমার পাল বলছেন, সাধারণ ডেঙ্গু আক্রান্ত রোগীদের তৃতীয় দিন থেকে জ্বর ছেড়ে যাবার পর নানান জটিলতা দেখা দেয়। এসময় রোগীর পেটব্যথা, বমি, শরীরে নানান স্থান দিয়ে রক্তপাত এবং ডেঙ্গু শকের অন্যতম লক্ষণ-আক্রান্তের শরীরে রক্তচাপ কমে যাওয়ার মতো পরিস্থিতি হয়। এ’সব জটিলতা দেখা দিলে রোগীকে হাসপাতালে নেওয়া জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় ২৯ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫০ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি কপোরশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন সর্বোচ্চ ৮২ জন।

Tags: ডেঙ্গুমৃত্যুর হার
Previous Post

১৫ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের সিরিজ জয়

Next Post

কোনো বল গড়াল না তৃতীয় দিনেও, খেলা পরিত্যক্ত

Next Post
ক্রিকেট মাঠে রক্ষণাবেক্ষণের জন্য রোড কভারিং মেশিনের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো বল গড়াল না তৃতীয় দিনেও, খেলা পরিত্যক্ত

বাংলাদেশের আইন উপদেষ্টা সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংস্কার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্রুত সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT