চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো বল গড়াল না তৃতীয় দিনেও, খেলা পরিত্যক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে রক্ষণাবেক্ষণের জন্য রোড কভারিং মেশিনের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুরে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। দুপুর আড়াইটায় দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলা বাতিল ঘোষণা করেন। দ্বিতীয় দিনের মতো এদিনও কোনো বল মাঠে গড়ায়নি। টানা দুদিন এবং মোট সাত সেশনে খেলা হল না। প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে ভারত।

তৃতীয় দিন সকালে যখন নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি, তখন থেকেই শঙ্কা জেঁকে বসেছিল। বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের জন্য মাঠ প্রস্তুত করতে সময় লাগছিল। নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পর, সাড়ে ১০টায় মাঠ পর্যবেক্ষণে নামেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো। এ সময় আউটফিল্ডের কাভার সরানোর পাশাপাশি পিচের মেইন কাভারও সরানো হয়।

সাড়ে ১০টায় দুই আম্পায়ার মাঠের বিভিন্ন জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। তারা মিডঅফ, কাভার, গালি, প্রথম ও দ্বিতীয় স্লিপ এবং ডানহাতি ব্যাটারদের জন্য মিডিয়া কাভারের সামনের অংশটা দেখেন। খেলার জন্য পরিবেশ ঠিকঠাক না লাগায় দুপুর সাড়ে ১২টায় পরবর্তী পর্যবেক্ষণের সময় দেন। কোনো খেলা ছাড়াই প্রথম সেশন শেষে মধ্যাহ্ন বিরতিতে যায় দুদল।

সাড়ে ১২টায় পর্যবেক্ষণ করে মাঠে বল গড়ানোর উপযুক্ত পরিবেশ পাননি দুই আম্পায়ার। আড়াইটায় পরবর্তী পর্যবেক্ষণের সময় দেন তারা। দুপুরে তারা আবারও মাঠ পর্যবেক্ষণে নেমে আনুষ্ঠানিকভাবে দিনের খেলা পরিত্যক্ত বলে দেন।

ম্যাচের জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে, জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। দিনেরবেলায় বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি যদি মুষলধারে হয়, চতুর্থ দিনেও খেলা নিয়ে কিছুটা শঙ্কা থেকে যাচ্ছে।

প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৯ ওভার খেলা হয়ে দিনের লড়াই বন্ধ হয়েছিল। এ সময় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

কানপুরে প্রথমদিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দারুণ বল করেছেন ডানহাতি পেসার আকাশ দীপ, নিয়েছেন দুই উইকেট।

Tags: কানপুরকেটেলবোরোবাংলাদেশব্রাউনভারতমুমিনুলমুশফিকরোহিতলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গু রোগীকে যথাসময়ে হাসপাতালে নিলে মৃত্যুর হার কমানো সম্ভব

Next Post

সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্রুত সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

Next Post
বাংলাদেশের আইন উপদেষ্টা সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংস্কার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্রুত সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

গয়েশ্বরের ছবি, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না: গয়েশ্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT