চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যক্তি থেকে দেশ ও দল অনেক বড়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ নাকি ইয়াসির আলি চৌধুরী- কে থাকবেন টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে? খেলোয়াড় নির্বাচনী সভায় এটি নিয়ে যুক্তি-তর্ক হবে বলে ধারণা করছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের ডিরেক্টর মাহমুদউল্লাহর অভিজ্ঞতা-অবদানকে যেমন আড়াল করতে পারছেন না, তেমনি ইয়াসিরের সম্ভাবনাকেও উপেক্ষা করতে পারছেন না। জানালেন দলের জন্য যেটি ভালো সে সিদ্ধান্তই নেবে বিসিবি।

মুশফিকুর রহিম টি-টুয়েন্টি থেকে অবসর ঘোষণার পর অনেকেই অপেক্ষায় ছিলেন আরেকটি ঘোষণার! সেটি হল মাহমুদউল্লাহর অবসর। অবশ্য তিনি মুশফিকের পথ অনুসরণ করেননি। মুশি সরে যাওয়ায় বরং টি-টুয়েন্টি দলে টিকে থাকার কিঞ্চিৎ সম্ভাবনা তৈরি হয়েছে মাহমুদউল্লাহর। দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের ক্যাম্পে সোমবার ম্যাচ সিনারিও অনুশীলনে ছিলেন দেশের সবচেয়ে বেশি টি-টুয়েন্টি খেলা টাইগার তারকা।

মিরপুরে প্রথমদিনের অনুশীলন শেষে খালেদ মাহমুদ সংবাদমাধ্যমকে বললেন, ‘রিয়াদ ক্যাম্পে আছে, সে আমাদের সাদা বলের ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। লাল বলেও যে ছিল না তা না। যেহেতু টেস্ট থেকে অবসর নিয়েছে। টি-টুয়েন্টি দলে ওর জায়গাটাও গুরুত্বপূর্ণ। এটা নিয়ে যে আমরা চিন্তা করিনি তা না। চিন্তা আছে মাথায়। যখন টিম হবে তখন সিদ্ধান্ত হবে রিয়াদ থাকবে কি থাকবে না। রিয়াদকে প্রয়োজন আছে কি নেই দলে।’

‘আমি মনে করি এখনও সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কথা যে এদিক ওদিক হচ্ছে না তা না, নির্বাচনী মিটিং যখন হবে তখন যুক্তি-তর্ক হবে। কেনো রিয়াদকে দরকার বা কেনো দরকার নেই। ওর জায়গায় যদি কাউকে সুযোগ দেই, কেনো পাবে। নাম এখানে গুরুত্বপূর্ণ না, দলটাই আসল। ব্যক্তি থেকে দেশ ও দল অনেক বড়।’ যোগ করেন খালেদ মাহমুদ।

Tags: খালেদটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুজন
Previous Post

‘তিন দিনে’ জিতেই সিরিজ ইংল্যান্ডের

Next Post

আবারও ভারতের বাধা পেরোতে পারল না বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ভারতের বাধা পেরোতে পারল না বাংলাদেশ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের দলে ফিরলেন বুমরাহ-হার্শাল, নেই জাদেজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT