চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশকে প্রশ্ন ছুঁড়ে রিজওয়ানা বললেন: ‘নিরাপত্তার সংজ্ঞাটা দেবেন?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 01, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রিজওয়ানা বক্তৃতা দিচ্ছেন, বেশ কিছু মানুষ পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শিক্ষার্থীরা ডিবির কাছে থাকলে নাকি নিরাপত্তা বোধ করে। আসলে নিরাপত্তার সংজ্ঞাটা দেবেন? আমরা সংবিধানে তুলে দেবো।’

এ সময় তিনি বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক পুলিশ না হতে অনুরোধ জানান।

বৃহস্পতিবার বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা জনগণ কোনোদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে চাই না। আমাদের নিরাপত্তার প্রয়োজন হলে আমরা আপনাদের (পুলিশের) কাছে যাবো। গায়েবীভাবে আমাদের বাসা থেকে তুলে আনবেন, সে আইন-ক্ষমতা আপনাদের দেওয়া হয়নি।’

বেলার প্রধান নির্বাহী বলেন, ‘আমরা চাই তেমন আইনশৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না। এটাই আমরা চাই।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ডিবির কাছে থাকলে নাকি নিরাপত্তা বোধ করে। আসলে নিরাপত্তার সংজ্ঞাটা দেবেন? আমরা সংবিধানে তুলে দেবো। শিক্ষার্থীদের হেফাজতে রাখার আইননি সংজ্ঞাটা কী? শিক্ষার্থীদের আটকে রাখার ক্ষমতা কোথায় দেওয়া হয়েছে? সংবিধানের কোন আইনে আটকে রাখার কথা রয়েছে?

যে ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারেন। তাদের বাসায় প্রহরায় কাউকে না রাখার অনুরোধ জানান বেলার প্রধান নির্বাহী।

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আমাদের যখন ইচ্ছা তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, নুডলস খাওয়াবেন, পোলাও, রুটি খাইয়ে আবার পত্র-পত্রিকায় দেবেন। এগুলো কাদের টাকায় খাওয়ান?’

তিনি বলেন, ‘ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছেন বলে আমরা খুশি হইনি। আমরা তখনই খুশি হবো যখন সব শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেবেন। এরপরেও খুশি আমরা হতে পারবো না। কারণ খুশি হওয়ার পরিবেশ রাখেননি। এতগুলো বাচ্চার প্রাণ কেড়ে নিয়েছেন; এই ক্ষত কোনো দিন সারবে না। আর কোনো শিক্ষার্থীকে আপনারা আটক করবেন না। আর কোনো গুলি শিক্ষার্থী-জনতার বুকে করবেন না। সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন।’

Tags: আইনজীবিডিবিপুলিশি নিরাপত্তাসৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

‘আওয়াজ উডা’ শিল্পীর মুক্তি দাবী করলো এআরসি

Next Post

কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি

Next Post
কোটা আন্দোলনকে ঘিরে মানববন্ধন ও সমাবেশ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT