চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আওয়াজ উডা’ শিল্পীর মুক্তি দাবী করলো এআরসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 01, আগস্ট 2024
in বিনোদন
A A
নেতৃত্বশীল যুবক ব্যক্তি মুক্তির জন্য আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আওয়াজ উডা’ নামের একটি গানের জন্য গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। বুধবার (৩১ জুলাই) তাকে দুই দিনের রিমান্ডও দেওয়া হয়েছে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবরটি চাউর হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করছেন অনেকে।

এবার এই তরুণ র‍্যাপারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংগঠন ‘আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন’ (এআরসি)। এশিয়ার শিল্পীদের সুরক্ষা ও সৃজন স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠন থেকে অবিলম্বে হান্নানের মুক্তির দাবিও তোলা হয়।

সংগঠনটির অফিশিয়াল ওয়েব সাইটে র‌্যাপার হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবরটি প্রকাশ কার নিন্দা জানানো হয়। এআরসির আন্তর্জাতিক প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার অ্যাডাম শাপিরো বলেন, ‘বাংলাদেশে স্বাধীন মতপ্রকাশের উপর হস্তক্ষেপ নিয়মিত ঘটনা। হান্নানকে নির্বিচারে গ্রেপ্তার তার সাম্প্রতিক উদাহরণ।’

ওই প্রতিবেদনটিতে এসময় বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্র-জনতার উপর সরকারের দমন পীড়নের কথাও উল্লেখ করা হয়। সেই সাথে দেশের সাধারণের মানুষের দাবীর প্রতি সংহতির কথাও বলেন শাপিরো। –এআরসি

Tags: আওয়াজ উডানিউ ইয়র্কবাংলা গানর‍্যাপারর‌্যাপার হান্নান
Previous Post

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে যা বললেন মর্মাহত শমী

Next Post

পুলিশকে প্রশ্ন ছুঁড়ে রিজওয়ানা বললেন: ‘নিরাপত্তার সংজ্ঞাটা দেবেন?’

Next Post
রিজওয়ানা বক্তৃতা দিচ্ছেন, বেশ কিছু মানুষ পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে প্রশ্ন ছুঁড়ে রিজওয়ানা বললেন: ‘নিরাপত্তার সংজ্ঞাটা দেবেন?’

কোটা আন্দোলনকে ঘিরে মানববন্ধন ও সমাবেশ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যার বিচার দ্রুত করার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT