চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ ঘণ্টায় ১০টি ভারতীয় বিমানে বোমাতঙ্ক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়ন্ত বিমান আকাশে, দ্রুতগতির বিমান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ১০টি বিমানে বোমাতঙ্ক! যা নিয়ে হৈ চৈ শুরু হয়েছে। কে বা কারা এই বোমাতঙ্ক ছড়ালেন তা এখনও অজানা। কিন্তু পর পর বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ভারত সরকার।

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় আজ বুধবার (১৬ অক্টোবর) উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা (ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি)।

জানা যায়, সোমবার এবং মঙ্গলবার পর পর দুদিন বেশ কয়েকটি ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হয়। মূলত, এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলকে ব্যবহার করেই ছড়ানো হয় এই বোমাতঙ্ক। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান এক তদন্তকারী কর্মকর্তা।

ওই পুলিশ কর্মকর্তার কথায়, ‘আমরা বেশ কয়েকটি অ্যাকাউন্ট চিহ্নিত করেছি। সেগুলিকে বন্ধ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলি থেকেই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।’

লন্ডন-সহ অন্যান্য কয়েকটি দেশ থেকে এই বার্তা পাঠানো হয়েছে বলেও জানান ওই তদন্তকারী অফিসার।

অতীতেও বেশ কয়েক বার বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুধু বিমান নয়, ‘হাসপাতাল, ট্রেনও বোমা মেরে উড়িয়ে’ দেওয়ার হুমকি পাঠানো হয়। তবে প্রায় সব ক্ষেত্রেই তা ভুয়া হিসাবে চিহ্নিত হয়েছে। কিন্তু সোমবার এবং মঙ্গলবারের এই বোমা হামলার ঘটনাকে হালকা ভাবে নিতে নারাজ বিমান নিরাপত্তা সংস্থা।

কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার ৭টি ভারতীয় বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হল। তার মধ্যে আমেরিকাগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করানো হয় কানাডায়। দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট বোমা হামলার হুমকি পেয়ে কানাডার ইক্যালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ছাড়াও মঙ্গলবার দুপুরে জয়পুর থেকে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে ফোন আসে। তড়িঘড়ি করে অযোধ্যা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবের দামাম থেকে লখনউগামী ইন্ডিগোর বিমান একইভাবে বোমার হুমকি পেয়ে জয়পুরে অবতরণ করে। দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমান এবং শিলিগুড়ি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের বিমানেও একই রকম হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। সোমবার এমনই বোমা হামলার হুমকি পেয়েছিল তিনটি আন্তর্জাতিক বিমানের কর্তারা। যা নিয়ে যাত্রী থেকে বিমানকর্মী— সকলের মধ্যেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। যদিও কোনও ক্ষেত্রেই সন্দেহজনক কিছু মেলেনি।

Previous Post

চাঁদপুরের আলোচিত মৃত ‘সেলিম চেয়ারম্যানের’ হারানো অস্ত্র উদ্ধার

Next Post

মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত, খুনীদের ক্ষমা নাই: মাহফুজ আলম

Next Post
মাহফুজ আলম বক্তৃতা দিচ্ছেন, পেছনে সংবাদমাধ্যমের ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত, খুনীদের ক্ষমা নাই: মাহফুজ আলম

ভারী বর্ষণে বেঙ্গালুরুতে জলাবদ্ধতা, রাস্তায় পানি জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বর্ষণে ভারতের বেঙ্গালুরুতে ভয়াবহ জলাবদ্ধতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT