চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরের আলোচিত মৃত ‘সেলিম চেয়ারম্যানের’ হারানো অস্ত্র উদ্ধার

মোরশেদ আলম by মোরশেদ আলম
9:36 পূর্বাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে পুলিশ ও সেনা সদস্যদের অস্ত্র উদ্ধার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের আলোচিত সাবেক মৃত চেয়ারম্যান সেলিম খানের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময় একটি ৯ এম.এম পিস্তল, একটি ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট সেলিম খানের মৃত্যুর পর তার লাইসেন্সকৃত পিস্তল হারিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বালিয়া ইউনিয়নের সাপদি এলাকা নোয়ারাজা জমাদার বাড়ির বাঁশবাগানে সেই হারিয়ে যাওয়া অস্ত্রটি রয়েছে। পরে আমরা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় ২১ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লিখিত পিস্তল উদ্ধারকৃত এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময়ে তাদের সঙ্গে থাকা একটি শটগান থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি।

Tags: অস্ত্র উদ্ধারযৌথবাহিনী
Previous Post

গাজায় সহায়তা বাড়াতে ইসরায়েলকে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র

Next Post

৪৮ ঘণ্টায় ১০টি ভারতীয় বিমানে বোমাতঙ্ক!

Next Post
উড়ন্ত বিমান আকাশে, দ্রুতগতির বিমান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ ঘণ্টায় ১০টি ভারতীয় বিমানে বোমাতঙ্ক!

মাহফুজ আলম বক্তৃতা দিচ্ছেন, পেছনে সংবাদমাধ্যমের ক্যামেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত, খুনীদের ক্ষমা নাই: মাহফুজ আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT