চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জিয়ায় দ্বিতীয় দিনের মত হাজারো মানুষের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 09, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনতা বিক্ষোভে অংশগ্রহণ করছে, ইউরোপীয় ইউনিয়নের পতাকা বহন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিদেশী এজেন্ট’ বিল নিয়ে পার্লামেন্ট একটি খসড়া আইন পেশ করার পর হাজার হাজার বিক্ষোভকারী দ্বিতীয় দিনের জন্য জর্জিয়ার তিবিলিসির রাস্তায় নেমেছে।

বিবিসি জানায় গতকাল দ্বিতীয় দিনের জন্য রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।

এসময় তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং মরিচের স্প্রে ব্যবহার করে। এই ঘটনায় ৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে প্রায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে একজন বিরোধী নেতাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি জর্জিয়ার ক্ষমতাসীন দলের সাথে জোটবদ্ধ এমপিদের একটি দল তাদের পার্লামেন্টে একটি বিল প্রস্তাব করছে। বিলটিতে বলা হয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে অর্থপ্রাপ্ত সংস্থাগুলিকে বিদেশী এজেন্ট হিসাবে নিবন্ধন করতে হবে।

জর্জিয়ান সরকারের লাগাতার মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ, আইনের শাসনের দুর্বলতা এবং এখন বিদেশী এজেন্টদের উপর বিল প্রস্তাব করাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি সমালোচনার দৃষ্টিতে দেখছে। কারণ এই বিষয়গুলোই শেষ পর্যন্ত ইউরোপীয় একীকরণের মূল বিষয়গুলো দুর্বল করে দিতে পারে। আর এসব কারণেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভে পিছিয়ে পড়ছে জর্জিয়া।

প্রস্তাবিত নতুন বিলটি দেশটির সাধারণ জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা বিক্ষোভে ফেটে পড়েছে।

বিলটি প্রস্তাব করার পর বিভিন্ন আন্তর্জাতিক মহল এর নিন্দা জানিয়েছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বেসরকারী এবং মিডিয়া সংস্থাগুলি যদি বিদেশ থেকে তাদের তহবিলের ২০% এর বেশি গ্রহণ করে তবে তাদের নিজেদেরকে বিদেশী এজেন্ট হিসাবে ঘোষণা করতে হবে।

অন্যথায় মোটা অঙ্কের জরিমানা এবং সম্ভাব্য কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। যা দেশটির স্বাধীনচেতা জনগন ও প্রতিষ্ঠানের সম্পূর্ণ পরিপন্থী।

Tags: জর্জিয়ায় বিক্ষোভ
Previous Post

পিএসজিতে নিজের ভবিষ্যতের আলোচনায় নারাজ এমবাপে

Next Post

জাটকা ইলিশ ধরায় ২৯ জেলে আটক

Next Post
জাটকা ইলিশ ধরায় আটক ২৯ জেলেকে নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাটকা ইলিশ ধরায় ২৯ জেলে আটক

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT