চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 09, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরে খারকিভ থেকে দক্ষিণে ওডেসা এবং পশ্চিমে জাইটোমি পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শহরগুলোর আবাসিক ভবন ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার ৯ মার্চ বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই হামলায় খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওডেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেন, বড় ধরনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বন্দরনগরী ওডেসার একটি শক্তি কেন্দ্রে। যার ফলে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওইসব এলাকাগুলো। আবাসিক এলাকায়ও আঘাত হেনেছে রুশ বাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এসব শহরে। যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো এবং একটি আবাসিক ভবনকে লক্ষ্য করা হয়। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রো এবং অন্যান্য অঞ্চলেও আরও হামলার খবর পাওয়া গেছে।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস গতকাল বুধবার বলেছিলেন যে, পুতিন বছরের পর বছর যুদ্ধটি টেনে নেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়াও তিনি বলেন, রাশিয়া সম্ভবত চলতি বছর ইউক্রেনের উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারবে না।

এক বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার সেনা অভিযান শুরু করেন। তারপর থেকে হাজার হাজার যোদ্ধা এবং বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। এছাড়াও লক্ষ লক্ষ ইউক্রেনীয় উদ্বাস্তু হয়েছে।

Tags: ইউক্রেনে হামলাবিমান হামলারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

জাটকা ইলিশ ধরায় ২৯ জেলে আটক

Next Post

কটুক্তির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে আরেকটি মামলা

Next Post
ইমরান খান কটুক্তির অভিযোগে নতুন মামলার মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

কটুক্তির অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে আরেকটি মামলা

শাহরুখ খান সমুদ্রের পেছনে sunglasses পরে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তদের উদ্দেশে শাহরুখের ভালোবাসার বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT