চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইফুন খানুন: সাউথ কোরিয়ায় সরানো হচ্ছে ওয়ার্ল্ড জাম্বোরির স্কাউটদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 07, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড জাম্বোরির জন্য টেন্ট সেন্টার ও পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার দিকে ধেয়ে আসছে ‘খানুন’ নামক শক্তিশালী টাইফুন। সতর্কবার্তা অনুসারে এটি বর্তমানে আঘাত হানার জন্য সাউথ কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। সাউথ কোরিয়ায় চলছে ওয়ার্ল্ড স্কাউট জাম্বোরির ক্যাম্পিং। এতে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার স্কাউট। এরই মধ্যে দেশটিতে টাইফুন ধেয়ে আসায় অংশগ্রহণকারী স্কাউটদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড স্কাউট জাম্বোরির সংগঠকদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘খানুন’ নামক শক্তিশালী টাইফুন সাউথ কোরিয়ায় আসার সাথে সাথে তারা উপকূলীয় ক্যাম্প সাইট থেকে কয়েক হাজার স্কাউটকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও স্কাউট জাম্বোরি টাইফুন আঘাত হানার আগেই শেষ হবে বলেও জানিয়েছে তারা।

সংগঠকরা অবিলম্বে সাউথ কোরিয়া সরকারকে স্কাউটদের প্রস্থানের পরিকল্পনা ত্বরান্বিত করার জন্য অংশগ্রহণকারীদের তাদের তাদের দেশে ফিরে না আসা পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত সংস্থান এবং সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে। এর আগে হিট-ওয়েভের কারণে হাজার হাজার স্কাউট দক্ষিণ-পশ্চিম বুয়ান কাউন্টির জাম্বোরি সাইট ছেড়ে যায়। বিশাল গাছহীন ক্যাম্পসাইটে প্রচণ্ড গরমের কারণে শত শত স্কাউট অসুস্থ হয়ে পড়ে। বৃটিশ এবং আমেরিকান গ্রুপগুলো তাদের উইকএন্ড প্রত্যাহার করে নেয়।

সরকার এবং আয়োজকরা ইভেন্টটি নির্বিঘ্নে করার জন্য পানির ট্রাক, শীতাতপ নিয়ন্ত্রিত স্থান এবং চিকিৎসক পাঠায়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেখানে তাঁবু, পানি এবং আইসক্রিম সরবরাহ করা হয়। স্কাউটদের থাকার জন্য কোরিয়া তাদের বৌদ্ধমন্দিরগুলো খুলে দেয়। কিন্তু টাইফুনের নতুন হুমকি দলটিকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করছে।

১৫৮টি দেশের প্রায় ৪০,০০০ স্কাউটের অংশগ্রহণে গত বুধবার সাউথ কোরিয়ায় বিশ্ব স্কাউট জাম্বুরি শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৪,৫০০ জন স্কাউট যুক্তরাজ্য এবং প্রায় ১,০০০ জন স্কাউট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশ নিয়েছে।

Tags: সাউথ কোরিয়াস্কাউট
Previous Post

কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবারের বোর্ড সভায়

Next Post
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবারের বোর্ড সভায়

ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা ইনজুরি সময়ের নতুন নিয়মে ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের পর ইনজুরি সময়ের নতুন নিয়মে নাখোশ গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT