চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবারের বোর্ড সভায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 07, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কে হবেন ওয়ানডে দলের নতুন অধিনায়ক—জানা যাবে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার পর। এশিয়া কাপ, বিশ্বকাপ আসরের আগে অধিনায়ক চূড়ান্ত করতে জরুরি সভা ডাকা হয়েছে। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন অধিনায়ক ঠিক করাই সভার মূল এজেন্ডা।

বিশ্বকাপের বাকি মোটে দুই মাস। সপ্তাহ তিনেক পরই টিম টাইগার্সের এশিয়া কাপ মিশন। তারপর রয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন সময় অধিনায়কত্ব থেকে সরে গেছেন তামিম ইকবাল। চোটের সঙ্গে লড়াই করতে থাকা টাইগার ওপেনার খেলবেন না এশিয়া কাপে।

সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তামিম বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন।

গুঞ্জন রয়েছে টি-টুয়েন্টি, টেস্টের পর ওয়ানডে নেতৃত্বও ফিরে পেতেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকেই ‘প্রথম পছন্দ’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। রাজি হলে সাকিবকে দেখা যেতে পারে তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে।

বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও সাকিবের পক্ষেই ভোট দিচ্ছেন। বড় আসরে বড় ক্রিকেটার, বিশ্বতারকাকেই নেতৃত্বে দেখতে চান তারা।

অধিনায়ক চূড়ান্ত না করে এশিয়া কাপ ও বিশ্বকাপের দল চূড়ান্ত করতে পারছে না বিসিবি। দল নির্বাচনে অধিনায়কের মতামত সবসময়ই গুরুত্ব বহন করে।

এদিকে মিরপুরে মঙ্গলবার থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। ব্যাট-বলের প্রস্তুতি শুরু হওয়ার আগে ক্যাম্পের দলটা ছোট হয়ে আসার কথা। সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আজই। ২১-২২ জনের একটা তালিকা চূড়ান্ত করতে পারে বিসিবি। এটিও ঝুলে আছে অধিনায়ক এখনও ঠিক না হওয়ায়।

টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন মঙ্গলবার। বুধবার থেকে ক্যাম্প পরিচালনা করবেন তিনি।

Tags: ওয়ানডে অধিনায়কতামিমবিসিবি সভামিরপুরলিড স্পোর্টসসাকিব
Previous Post

টাইফুন খানুন: সাউথ কোরিয়ায় সরানো হচ্ছে ওয়ার্ল্ড জাম্বোরির স্কাউটদের

Next Post

হারের পর ইনজুরি সময়ের নতুন নিয়মে নাখোশ গার্দিওলা

Next Post
ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা ইনজুরি সময়ের নতুন নিয়মে ক্ষুব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের পর ইনজুরি সময়ের নতুন নিয়মে নাখোশ গার্দিওলা

নেতা ও সাংবাদিকরা একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মশা মারতে ‘বিটিআই’ নামের নতুন ওষুধ ব্যবহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT