এক সময় জোটবদ্ধ থাকলেও শেষ ১০ বছর জামায়াতের সাথে সম্পর্ক নেই দাবি করে বিএনপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের দৃশ্যমান কিছু দেখা যায়নি। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা হুঁশিয়ার করে বলেছেন, যে দলই রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা করবে তাদের পরিণতি খারাপ হবে।








