চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই রেকর্ডের দিন শেষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টের চতুর্থ দিনে দুটি রেকর্ড দেখেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন মুশফিক। তাতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে পঞ্চাশের বেশি রান করার রেকর্ড গড়েন। কীর্তিটি এতদিন ছিল একমাত্র রিকি পন্টিংয়ের। মাইলফলকের ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এরপর বল হাতে রেকর্ড গড়েন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। দুই রেকর্ডের দিন শেষে জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে আইরিশদের ৪ উইকেট তুলে নিলেই জয় নিশ্চিত হবে টাইগারদের।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে টিম টাইগার্স। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে নেমে শুক্রবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে গুটিয়ে যায় আইরিশরা। ৮৮.৩ ওভারে ২৬৫ রান করে তারা। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ ৬৯ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে। আগের ২১১ রানসহ টাইগারদের মোট সংগ্রহ দাঁড়ায় ৫০৮ রান।

শনিবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে আইরিশরা। ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্যে নেমে ৫৪ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রানে দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। জিততে শেষদিনে তাদের করতে হবে ৩৩৩ রান। কার্টিস ক্যাম্ফের ৩৪ রানে এবং অ্যান্ডি ম্যাকব্রিনে ১১ রানে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

পাঁচ শতাধিক রানের সংগ্রহ নিয়ে ২৬ রানে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাইজুলের শিকার হয়ে ফিরে যান দুই ওপেনার অ্যান্ডি বালবির্নে (১৩) এবং পল স্টার্লিং (৯)। তৃতীয় উইকেট ৫১ রান যোগ করেন কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর। ৭৭ রানে জুটি ভাঙে। কারমাইকেল ফেরেন ১৯ রান করে।

১১৮ রানে চতুর্থ উইকেট হারায় দলটি। হ্যারি টেক্টরকে ফেরেন ৮০ বলে ৫০ রানে। ১২৭ রানে লোরকান টাকার ফেরেন ৭ রান করে। ১৬৩ রানে ষষ্ঠ উইকেট হারায় সফরকারীরা। স্টেফেন দোহেনি ফেরনে ১৫ রানে। পরে কার্টিস কেম্ফের ও অ্যান্ডি ম্যাকব্রিনে দিনের খেলা শেষ করেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল তিন উইকেট নেন। প্রথম উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তিনি। বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক এখন তাইজুল। এখন পর্যন্ত ২৪৯টি উইকেট শিকার করেছেন। এর আগে সাকিবের ২৪৬ রান ছিল সর্বোচ্চ। এছাড়া হাসান মুরাদ ২ উইকেট এবং খালেদ আহমেদ নেন ১ উইকেট।

শনিবার সকালে ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দিনের চতুর্থ ওভারে উইকেট হারায় লাল-সবুজের দল। সাদমান ফিরে যান ১১৯ বলে ৭৮ রান করে। এরপর শান্তও ফিরে যান দ্রুত। বাংলাদেশ অধিনায়ক ১ রান করেন। ১৭৪ রানে তিন উইকেট হারানোর পর মুমিনুল ও মুশফিকুর রহিম মিলে ১২৩ রানের জুটি গড়েন। ফিফটি করেন দুজনেই।

৬৯তম ওভারের শেষ বলে মুমিনুল আউট হন ৮৭ রান করে। ১১৮ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার। বাংলাদেশ অধিনায়ক শান্ত ইনিংস ঘোষণা করেন। মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে। ৮১ বলের ইনিংসে ছিল ২ চার ও ১টি ছক্কার মার।

ফিফটিতে অনন্য এক কীর্তিতে নাম লেখালেন মুশি। দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে ফিফটির বেশি রান করা দ্বিতীয় ক্রিকেটার মুশফিক। প্রথম জন রিকি পন্টিং, ২ ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি।

এর আগে শুক্রবার তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনীতে ১১৯ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ফিফটি করেন দুই ওপেনারই। ৩১.১ ওভারে পঞ্চম টেস্ট ফিফটি করে মাহমুদুল আউট হলে জুটি ভাঙে। ৬ চারে ৯১ বলে ৬০ রান করে যান। পরে মুমিনুলকে নিয়ে দিনের খেলা শেষ করেন সাদমান।

দ্বিতীয় ইনিংসে আইরিশদের হয়ে গ্যাভিন হোয়ে ২ উইকেট নেন। অ্যান্ডি ম্যাকব্রিনে ও জর্ডান নেইল ১টি করে উইকেট নেন।

বুধবার প্রথমদিনে ব্যাটে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন পর্যন্ত ব্যাট করে। সেঞ্চুরি করেন শততম টেস্টে নামা মুশফিকুর রহিম ও লিটন দাস। ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে প্রথমদিন শেষ করা স্বাগতিকরা দ্বিতীয় দিনে ব্যাট করে আরও ৫১.১ ওভার। যোগ করে ১৮৪ রান।

শততম টেস্টে নেমে সেঞ্চুরির অনন্য কীর্তিতে নাম লেখান মুশফিক। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে মাইলফলকে নাম লেখান। সঙ্গে বাংলাদেশ জার্সিতে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে মুমিনুল হকের সঙ্গে ভাগ বসান। দুজনেই ১৩টি করে শতকের দেখা পেয়েছেন। ৫ চারে ২১৪ বলে ১০৬ রান করে ফেরেন মুশফিক।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রান করে ফিরেছেন। প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রান করেছেন। মেহেদী হাসান মিরাজ ৪৭, সাদমান ইসলাম ৩৫ এবং মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেছেন।

প্রথম ইনিংসে আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রিনে ৬ উইকেট নেন। ম্যাথিউ হামফ্রেয়াস ও গ্যাভিন হোয়ে নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে ২৬৫ রানে থামে আইরিশ ইনিংস। সর্বোচ্চ রানের ইনিংস খেলেন লোরকান টাকার। ১৭১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৯ রান করেন জর্ডান নেইল। ৪৬ রান করেন স্টেফেন দোহেনি। ২৭ রান করেন পল স্টার্লিং, ২১ রান আসে অ্যান্ডি বালবির্নের ব্যাট থেকে।

প্রথম ইনিংস থেকে তাইজুল ইসলাম ৪ উইকেট নেন। তাতে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসান। টেস্টে এতদিন বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার ছিলেন সাকিব। তাইজুল স্পর্শ করেছেন রেকর্ডটি। দুজনের উইকেট সংখ্যাই এখন ২৪৬। দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিতে পারলে শীর্ষে চলে যাবেন তাইজুল।

খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

Tags: আয়ারল্যান্ডতাইজুলবাংলাদেশবিসিবিমাহমুদুলমিরপুরমিরপুর টেস্টমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টসশান্তসাদমানহামফ্রেয়াস
Previous Post

৪৭ সদস‍্যের ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

Next Post

সর্বকালের সর্বোচ্চ ভূমিকম্পে প্রকম্পিত হল দেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বকালের সর্বোচ্চ ভূমিকম্পে প্রকম্পিত হল দেশ

মিস ইউনিভার্স ফাতিমা সুন্দর পোশাক ও সজ্জায় ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কতো টাকা পেলেন ‘মিস ইউনিভার্স’ জয়ী ফাতিমা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT