চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন দল এনসিপি’র সুপার টেনে আছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান, বিশাল জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। এরই মধ্যে দলের শীর্ষ ১০টি পদে (সুপার টেন) নাম চূড়ান্ত করা হয়েছে।

এনসিপির শীর্ষ সূত্রে জানা গেছে, দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব পদে থাকছেন আখতার হোসেন।

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম চূড়ান্ত হয়েছে।

অনুষ্ঠানে এই ১০ জনের পাশাপাশি কমিটি ঘোষিত হবে বলে মনে করা হচ্ছে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। যেখানে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ।

কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।

বেলা সাড়ে ৩টার দিকে সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিক মিয়া অ্যাভিনিউ প্রাঙ্গণ। এ সময় তাদের হাতে জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় পতাকা ও ফেস্টুন দেখা যায়।

দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে সমাবেশস্থলে উপস্থিত হন হাজার হাজার কর্মী-সমর্থকরা।

অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া অনুষ্ঠানস্থলে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন দেশের বাকি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক নেতাদের আমন্ত্রণপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।

Tags: জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)
Previous Post

সাংবাদিকতার পেছনের গল্প নিয়ে ‘নিষিদ্ধ সত্য’

Next Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ফ্রি ইফতার পাবেন দর্শক

Next Post
দর্শকরা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ফ্রি ইফতার পাবেন দর্শক

বাংলাদেশ কাবাডি খেলোয়াড়রা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ম্যাচেও হাসি, ৪-১তে কাবাডি টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT