চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতার পেছনের গল্প নিয়ে ‘নিষিদ্ধ সত্য’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2025
in শিল্প সাহিত্য
A A
নিষিদ্ধ সত্য বই ও সাংবাদিকের ছবি, বাংলাদেশের সাংবাদিকতা বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

পত্রিকা টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত প্রচারিত প্রতিবেদনের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। বন্ধুদের আড্ডা আলোচনায় দু-চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় প্রতিবেদনের পেছনের অনেক ঘটনা।

এমন সব কিছু অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এমএম বাদশাহর লেখা ‘নিষিদ্ধ সত্য’ বইয়ের পাতায়।

অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে মাঠ রির্পোটিংয়ের পেছনের গল্প ‘নিষিদ্ধ সত্য’ বইটি।

বৃহস্পতিবার বিকেলে অমর একুশে মেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে করেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে জানা যাবে অনসুন্ধানকালীন সময়ের নানা ঘটনার অজানা গল্প।

রাষ্ট্র সমাজনীতি আর দ্বান্দ্বিক স্বার্থের বলি হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়েছে বইটিতে। যা নিয়ে খুবই নতুন সম্ভাবনার আশা দেখছেন রাষ্ট্রপতির এপিএস এইচএম সাগর। লেখকের আগামী বইতে আরো এ ধরনের নানা অভিজ্ঞতার তথ্য তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেছেন, অপরাধবিষয়ক রিপোর্টিং এর অজানা গলি ঘুপচির খবর জানতে পারলে নতুন করে এই বিটে আসা সাংবাদিকরা অনেক তথ্য জানার সুযোগ পাবেন।

রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ বলেন, অপরাধ সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে সমাজ বাস্তবতায় জানা যায় অনেক ঘটনা। যা নতুন শক্তির রসদ জোগায়।

যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান ও সিনিয়র সাংবাদিক সারওয়ার বাবর চৌধুরী তাদের প্রত্যাশায় নতুন করে আরো অজানা তথ্য নিয়ে বই প্রকাশে লেখককে উৎসাহিত করেন।

Tags: অমর একুশে বইমেলা
Previous Post

নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

Next Post

নতুন দল এনসিপি’র সুপার টেনে আছেন যারা

Next Post
নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান, বিশাল জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দল এনসিপি’র সুপার টেনে আছেন যারা

দর্শকরা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ফ্রি ইফতার পাবেন দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT