চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও সালমানকে নিয়ে প্রাক্তন প্রেমিকার বিস্ফোরক তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in বিনোদন
A A
দুটি ছবি, একে একে আধুনিক নারী ও পুরোনো সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বইয়ের দশকে সালমান খান ও সোমি আলীর প্রেম ছিল বলিউডের শিরোনামে। যদিও সেই সম্পর্ক টেকেনি। তবে বিভিন্ন সময়ে সালমানকে নিয়ে নানান বিস্ফোরক মন্তব্য করেছেন সোমি। সালমানের বিরুদ্ধে আবারো এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন তিনি।

সালমানের সঙ্গে তিক্ত সম্পর্কের কথা বলতে গিয়ে সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী অভিযোগ করেন, ‘আমার বাড়ির পরিচারিকা সহ আশেপাশের সবাই জানতো যে, ও (সালমান) আমাকে হেনস্থা করতে পারে। আমার পরিচারিকা বেডরুমের দরজা বারবার ঠকঠক করে ওর কাছে আবেদন করত, যেন ও আমাকে আর না মারে।’

অভিযোগে সোমি আরও বলেন, ‘ক্ষত ঢাকতে মেকআপ আর্টিস্ট আমার ঘাড়ে প্রচুর ফাউন্ডেশন লাগাতো।’

এর আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি পোস্টার শেয়ার করে সোমি লিখেছেন যে, ‘ও একটা নারী নির্যাতনকারী। শুধু আমাকে না, সকলকেই নিগ্রহ করেছে সালমান। আমার মতো অনেক মেয়েকে সে হেনস্থা করেছেন। দয়া করে ওকে পুজো করা বন্ধ করুন। ও একটা নির্দয় ব্যক্তি। আপনাদের কোনো ধারণাই নেই।’

১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সালমান আর সোমি। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন প্রাক্তন অভিনেত্রী। এরপর পাকিস্তান থেকে ভারতে ‘পালিয়ে’ আসেন তিনি।

সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে খুব বেশি সময় লাগেনি সোমির। তখন যদিও অন্য সম্পর্কে ছিলেন সালমান, তাই সোমির প্রেম প্রস্তাব খারিজ করেছিলেন। পরবর্তীতে ‘বুলন্দ’ নামের এক ছবিতে সালমানের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন সোমি। শুটিংও শুরু হয়েছিল ছবির, তবে মাঝপথে আটকে যায় সেই প্রজেক্ট। যদিও সোমি সালমান আটকায় একে অপরের প্রেমে।

সোমি আলি ছাড়াও ফারিয়া আলম, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ সহ একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে সালমানের।

সূত্র: এনডিটিভি

Tags: ঐশ্বরিয়া রাইক্যাটরিনা কাইফফারিয়া আলমসালমান খানসোমি আলি
Previous Post

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: খন্দকার মোশাররফ

Next Post

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি

Next Post
কেভিন ম্যাকার্থি গদিতে হ্যামার দিয়ে আঘাত করছেন, মার্কিন কংগ্রেসে স্পিকার নির্বাচনের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি

নিহত ৫ জনের মধ্যে একটি দুর্ঘটনা স্থানের ছবি, ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT