চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
নিহত ৫ জনের মধ্যে একটি দুর্ঘটনা স্থানের ছবি, ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দু’টি ট্রাক, মাইক্রোবাস, পিকআপের চতুর্মুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৩ জন। ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুরে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহতরা হচ্ছেন: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের বসিন্দা মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), একই উপজেলার মাদানগর গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান সিহাব (১৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুস সালামের স্ত্রী সাদিয়া বেগম (২৬) ও তার মেয়ে হাবিবা আক্তার (২)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। নিহতরা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় তাদের মরদেহ নেয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন জানান, স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত বাকিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাদিয়া বেগমের মামাতো ভাই হেলাল আহমেদ জানান, নিহত সাদিয়া এবং তার মেয়ের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। বাকিদের লাশ নিয়ে রওনা হয়েছেন।

Tags: সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি

Next Post

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবক্সে মিলল ২০ বস্তা টাকা

Next Post
পাগলা মসজিদের দানবক্সে ২০ বস্তা টাকা পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবক্সে মিলল ২০ বস্তা টাকা

ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান ও মাশরাফী বিন মুর্তজা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যার ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT