সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। এছাড়া অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রস্তাবিত বাজেটটি জানাবেন দেশের মানুষকে।
সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো আলোচনা হবে না। বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ২১ মে। এবং পরদিন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
রোববার (১৩ এপ্রিল) বাজেট রোডম্যাপের প্রজ্ঞাপনে তথ্যটি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
প্রজ্ঞাপনে বলা হয়, ওই দিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারাও কার্যকর হবে। আর বাকি প্রস্তাবগুলো কার্যকর হবে ১ জুলাই থেকে।









