চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বার্সেলোনা এখন দুর্দান্ত, পুরোপুরি দুর্দান্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 13, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালটা দারুণ কাটছে বার্সেলোনার, টানা ২৪ ম্যাচে অপরাজিত। ছন্দে থাকা বার্সা ইতিমধ্যেই দেড় পা দিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর কোপা ডেল রের ফাইনালে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। লা লিগায় দুইয়ে থাকা লস ব্লাঙ্কোসদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও আছে হ্যান্সি ফ্লিকের দল। চোখ ধাঁধানো পারফম্যান্সে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলে দলকে ‘পুরোপুরি দুর্দান্ত’ বলছেন কোচই।

লা লিগায় রোববার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের ১-০তে হারিয়েছে বার্সেলোনা। জয়সূচক গোলটি এসেছে প্রতিপক্ষের ভুলে। লেগানেস ডিফেন্ডার নিজেদের জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল পাঠিয়ে দেন নিজ জালেই।

জয় যেভাবেই আসুক দিনশেষে ফলাফল ও তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ, বলছেন জার্মান কোচ ফ্লিক। ম্যাচ শেষে ৬০ বর্ষী কোচ বলেছেন, ‘জয় মানে জয়, যেভাবেই আসুক না কেন। শেষ কয়েক সপ্তাহ বা দিনের মধ্যে খেলোয়াড়রা যেভাবে ম্যাচের ভার বহন করেছে, তা অবিশ্বাস্য। আন্তর্জাতিক বিরতির পর আমার দল যেভাবে খেলেছে, তাতে আমি গর্বিত। ওদের পারফরম্যান্স সত্যিই অসাধারণ।’

‘সোমবার আমরা ডর্টমুন্ডের উদ্দেশে উড়াল দেব। এমুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাতে কোন অজুহাত নেই। আমরা আমাদের কাজের উপর মনোযোগ দিচ্ছি। দলটি দুর্দান্ত হয়ে উঠেছে, একেবারে দুর্দান্ত।’

টানা ম্যাচ থাকায় খেলোয়াড়দের উপর দিয়েও যাচ্ছে ধকল। তাই এসময়ের মধ্যে রিকভারি করতে ব্যস্ত সময় কাটাবেন ফ্লিক। বলেছেন, ‘এখন আমরা রিকোভারির উপর মনোযোগ দিচ্ছি। আমি যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করি তা হল রিকোভারি, রিকোভারি, রিকোভারি- এটাই এখন বাস্তবতা। রাতে আমরা বার্সেলোনায় ফিরবো, আগামীকাল অনুশীলন শুরু করব।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেগানেসস্পেনহ্যান্সি ফ্লিক
Previous Post

ছক্কা-উইকেটের হিসেবে গাজায় অর্থ দেবেন রিজওয়ানরা

Next Post

এবারের বাজেট হবে অধ্যাদেশের মাধ্যমে

Next Post
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাজেটের গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বাজেট হবে অধ্যাদেশের মাধ্যমে

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের ছবি, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT