চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইসরায়েলের দিকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী গোষ্ঠীদের সহিংসতার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করার পর, এবার তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও দেশটির অধিকৃত পশ্চিম তীরের সহিংস গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি ব্রিফিংয়ে, গতকাল (৫ ডিসেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন এই পদক্ষেপের ঘোষণা দেন। এতে বলা হয়, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার জন্য জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করবে যুক্তরাষ্ট্র।

ব্রিফিংয়ে ব্লিংকেন বলেন, আজ স্টেট ডিপার্টমেন্ট একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি বাস্তবায়ন করছে। তাদের জন্য যারা (ইসরায়েলের) পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার জন্য জড়িত এবং সহিংসতামূলক কাজ করা বা অন্যান্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে যারা বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় অধিকারকে অযথাই সীমাবদ্ধ করছে।

তবে ব্লিংকেন ব্যক্তিগত ভিসার ওপর সরাসরি নিষেধাজ্ঞার ঘোষণা না দিলেও ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, এই নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে কার্যকর করা হবে এবং আরও বেশ কিছু বসতি স্থাপনকারী এবং তাদের পরিবার এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। তবে তিনি গোপনীয়তার কারণে কোন গোষ্ঠীকে নির্দিষ্ট করেননি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বারবার ইসরায়েলকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে সতর্ক করে বলেন, ইসরায়েলকে অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

Tags: ইসরায়েলনতুন মার্কিন ভিসা নীতিমার্কিন ভিসা নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
Previous Post

বাবুবাজার ব্রিজে আগুন জ্বালিয়ে ছাত্রদলের অবরোধ সমর্থন, আটক ৩

Next Post

দলের নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী দলের নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার সুযোগ নেই বলে মন্তব্য করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বার্বি'র মুক্তি পেছাতে বলেছিলেন 'ওপেনহেইমার'র প্রযোজক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT