চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
1:53 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
কৃষিমন্ত্রী দলের নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার সুযোগ নেই বলে মন্তব্য করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের পদধারী ও নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার কোন সুযোগ নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বুধবার ৬ ডিসেম্বর সকাল ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, আমি মনে করি, দলের কোন নেতা কর্মী দল বা নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকাকে আমরা বলি হক ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।

কৃষিমন্ত্রী বলেন, দল থেকে বহিষ্কার হওয়া একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, দলের আদর্শের প্রতি অটুট থেকে, অবিচল থেকে, কমিটেড থেকে আদর্শের জন্য কাজ করা। নৌকা হচ্ছে আওয়ামী লীগের প্রতীক, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, বাঙালি জাতীয়তাবাদ, গনতন্ত্র, সমাজতন্ত্র। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোন সাম্প্রদায়িকতার সাথে কোন দিন আপোষ করেনি, গনতন্ত্রের সাথে কোন আপোষ করেনি। আমরা চাই ন্যায় ও সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করা। একটি সুন্দর সুষ্ঠ আদর্শ সমাজ প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের লক্ষ।

আগামী নির্বাচনে দলের ইশতিহারে অর্থনীতি পুনরুদ্ধারে বড় চমক থাকার কথাও জানিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, অর্থনীতির ক্ষেত্রে বৈষম্য গুচিয়ে মানুষের মধ্যে ধনী গরীবের যে পার্থক্য সেটিকে কমিয়ে নিয়ে আসা। মনআমরা সামনের দিনে কিভাবে দেশের অর্থনীতিকে পুর্নজীবিত করবো, আবার আগের ধারায় শক্তিশালী করবো আমরা সেই বিবেচনা রেখে নির্বাচনে যাচ্ছি। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত নেবো কিভাবে দল ও নৌকার প্রার্থীকে বিজয় করা যায়। আমাদের সাফল্যের, অর্জনের ও উন্নয়নের বিভিন্ন দিক কিভাবে মানুষের মাঝে তুলে ধরবো তা নিয়ে আলোচনা করবো। আমাদের কি উদ্দেশ্যে, কি অঙ্গীকার ও কি লক্ষ তা নিয়ে আলোচনা করা হবে। কৃষি, শিক্ষা, সেবা প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই।

এ সময় দলীয় প্রধানের বক্তব্যে নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দে বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে হয়তো বলেছে, প্রতিযোগিতার জন্য বলেছে। কিন্তু তিনি বলেন নাই, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী বা অন্য প্রার্থীর জন্য কাজ করতে হবে। নৌকার বাইরে যারা নির্বাচন করছে, আমার দৃষ্টিতে তারা অবশ্যই বিদ্রোহীপ্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী প্রমুখ।

Tags: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকটাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভাটাঙ্গাইল প্রেসক্লাবদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

এবার ইসরায়েলের দিকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

Next Post

‘বার্বি’র মুক্তি পেছাতে বলেছিলেন ‘ওপেনহেইমার’র প্রযোজক!

Next Post
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বার্বি'র মুক্তি পেছাতে বলেছিলেন 'ওপেনহেইমার'র প্রযোজক!

ঢাকা-কক্সবাজার ও খুলনা-যশোর রুটে নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারী থেকে ঢাকা-কক্সবাজার ও খুলনা-যশোর-মোংলা-যশোর-খুলনা রুটে নতুন ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT