চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপলের স্মার্টওয়াচে মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপলের স্মার্টওয়াচের বিভিন্ন মডেল ও ডিজাইন দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের স্মার্টওয়াচ। অভিযোগ আছে, এই পণ্যটি ব্যবহারকারীদের রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পারে। যা মাসিমো কর্পোরেশনের পেটেন্টকে লঙ্ঘন করে।

এনডিটিভি জানিয়েছে, মাসিমো কর্পোরেশনের অভিযোগের ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে অ্যাপল স্মার্টওয়াচ। নিষেধাজ্ঞা এড়াতে স্মার্টওয়াচের সফ্টওয়্যার সংশোধন এবং অন্যান্য সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটির ইঞ্জিনিয়াররা ডিভাইসের অ্যালগরিদম পরিবর্তন করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। যা আগে কখনো অ্যাপলকে করতে হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের শেষ মুহূর্তের ভেটো ছাড়া, আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের দ্বারা আরোপিত এই নিষেধাজ্ঞাটি ২৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। যদিও আইনী বিরোধের কারণে অ্যাপলের এই পণ্য আগে নির্দিষ্ট কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছিল, তবে মার্কিন বিধিনিষেধটি ক্রিসমাসের আগে অ্যাপলের ব্যবসাকে বেশ ভালভাবেই ক্ষতিগ্রস্ত করবে।

অ্যাপল গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে ‘নিষিদ্ধ ঘড়ি’ বিক্রি বন্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে। ২৪ ডিসেম্বরের মধ্যে তাদের প্রায় ২৭০টি আউটলেট থেকে পুরাতন ঘড়ি সরিয়ে ফেলবে এবং অল্প সময়ের মধ্যেই নতুন ঘড়ি নিয়ে আসবে। অ্যাপল মাসিমোর সাথে মীমাংসা করতে পারত। তবে তারা এমনটি না করে প্রযুক্তি পরিবর্তনের দিকে মনোনিবেশ এবং নিষেধাজ্ঞার নিয়ন্ত্রকদের সন্তুষ্ট করার চেষ্টা করছে।

Tags: অ্যাপলনিষেধাজ্ঞামার্কিন নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রস্মার্টওয়াচ
Previous Post

হাইকোর্টের আদেশ স্থগিত, ফরিদপুরে শামীম হকের মনোনয়ন বৈধ

Next Post

বিশ্বজয়ী হেডের চেয়ে বেশিতে বিক্রি পাওয়েল

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রফি জিতছেন, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী হেডের চেয়ে বেশিতে বিক্রি পাওয়েল

রেলমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে যাত্রী বেশে উঠে আগুন দিচ্ছে, ঠেকানো সম্ভব না: রেলমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT