চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে যাত্রী বেশে উঠে আগুন দিচ্ছে, ঠেকানো সম্ভব না: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রেলমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে উল্লেখ করে রেলপথবিষয়ক মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পরিকল্পিত সন্ত্রাসী কার্যকলাপ করলে তা রোধ সম্ভব নয়। ট্রেনে তারা যাত্রী বেশে উঠে আগুন দিচ্ছে। এটা ঠেকানো সম্ভব না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেল ভবনে রাজধানীর তেজগাঁওয়ে রেলে আগুনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের আগুনের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্তে কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়। যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এছাড়াও ট্রেন চলাচলের আগে ঝুঁকিপূর্ণ জায়গায় ট্রলি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বিশেষ নিরাপত্তায় আগামী কয়েক দিনের মধ্যেই আনসার নামানো হবে। তবে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। এটা রাজনৈতিক নয় সন্ত্রাসী কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মা ও শিশু ছেলে সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এই আগুনের ঘটনা ঘটে।

Tags: ট্রেন দুর্ঘটনাট্রেনে আগুনতেজগাঁওরেলমন্ত্রী
Previous Post

বিশ্বজয়ী হেডের চেয়ে বেশিতে বিক্রি পাওয়েল

Next Post

প্রার্থীরা আন্তরিক ও সচেতন না হলে নির্বাচন সুষ্ঠু করা দুরুহ: সিইসি

Next Post
নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীদের আন্তরিকতা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থীরা আন্তরিক ও সচেতন না হলে নির্বাচন সুষ্ঠু করা দুরুহ: সিইসি

অগ্নিকাণ্ডের পরে ক্ষতিগ্রস্ত ঘর ও পুড়ে যাওয়া সামগ্রী, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে পুড়ে মৃত্যুর সময় সন্তানকে বুকে আগলে রেখেছিলেন মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT