চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ১ জন গ্রেপ্তার

গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ছবি, বিজয় সরণিতে গ্রেপ্তারি ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন। মিছিল থেকে ব্যানারসহ একজনকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা পৌনে দুইটায় বিজয় সরণির এরোপ্লেন মোড়ে মিছিলে অংশ নেয় একদল যুবক। এরআগে শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার হঠাৎ করে বিজয় সরণীর এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়।

জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আওয়ামী লীগ বা অঙ্গসংগঠন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে, আমরা সতর্ক ছিলাম। মিছিলের খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ব্যানারসহ একজনকে আটক করা হয়।

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করছিল।

তিনি বলেন, গত শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে আয়োজক এটিএম ওমর ফারুক, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিসহ নয়জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ইতোমধ্যে চলতি মাসে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tags: আওয়ামী লীগের মিছিলগ্রেপ্তার ১ঝটিকা মিছিলবিজয় সরণি
Previous Post

দারাজের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

Next Post

ব্র্যাক ও টিকটকের ‘প্রজেক্ট রিফ্লেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’

Next Post
প্রজেক্ট রিফ্লেকশনস ও ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ও টিকটকের ‘প্রজেক্ট রিফ্লেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’

শহীদ আনাসের মা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে, চোখে অশ্রু, শান্ত ও দুঃখিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT