চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ও টিকটকের ‘প্রজেক্ট রিফ্লেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’

তরুণ উদ্যোক্তারা প্রদর্শন করলেন নানা পণ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
প্রজেক্ট রিফ্লেকশনস ও ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের কোন চ্যালেঞ্জ নয়, এটি বর্তমান সময়ের কঠিন বাস্তবতা। দেশে বেকারত্বের উচ্চহার ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার মতো বিকল্প পথ খুঁজে নেওয়া জরুরি, যেন তারা নিজেদের জীবিকাকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যানে দেখা যায়, দেশের ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার তরুণ শ্রমশক্তির মধ্যে ৭ দশমিক ২ শতাংশ বা প্রায় ১৯ লাখ ৪০ হাজার তরুণ বেকার।

‘প্রজেক্ট রিফ্লেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

রোববার ৭ই সেপ্টেম্বর ঢাকার ব্র্যাক সেন্টারে ব্র্যাক ও টিকটক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির মাধ্যমে শেষ হয় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেসেস’ প্রকল্পের।

এক বছরের এই পাইলট উদ্যোগে দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ১ হাজার ৩৫০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণসহ নানা সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভারের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনের পরিচালক শামীমা আক্তার। এছাড়াও ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ব্র্যাক ও টিকটকের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সংখ্যা ৫১ শতাংশ বেড়েছে। তিনি বলেন, তরুণ উদ্যোক্তারা শুধু নিজেদের স্বপ্নই পূরণ করেন না, বরং কর্মসংস্থান সৃষ্টি করছেন। তারা নিজেদের কমিউনিটিকে অনুপ্রাণিত করেন এবং প্রথাগত চাকরির বিকল্প হিসেবে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার পথ দেখাবেন।

শামীমা আক্তার বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের নিজেদের সম্ভাবনাকে অনুধাবন করতে সহায়তা করে। এর পাশাপাশি তরুণরা সঠিক বিনিয়োগের দিকনির্দেশনা পায়, যা বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যময়, উদ্ভাবনী এবং টেকসই ব্যবসায়িক উদ্যোগগুলোকে এগিয়ে নিতে প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে সাফি রহমান খান বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, তা ইতিমধ্যেই প্রমাণিত। অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলায় আরও বেশি বেশি উদ্যোক্তা গড়ে উঠা প্রয়োজন।

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রধান কাজী রওশন আরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এই কর্মসূচির হেড অফ অপারেশনস মো. আল ইমরান প্রকল্পের নানা দিক তুলে ধরেন। এ সময় আরও বক্তব্য রাখেন ব্র্যাকের মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং বিভাগের মনিটরিং প্রধান সাজিদুর রহমান।

তরুণ উদ্যোক্তাদের মেলায় মোট ১১টি স্টলে তরুণ উদ্যোক্তারা তাদের জলবায়ু-সহনশীল পণ্য ও সেবা প্রদর্শন করেন। অনুষ্ঠানে পরিবেশবান্ধব হস্তশিল্প, পোশাক, মাটির তৈরি সামগ্রীসহ নানা ধরনের পণ্য বিক্রির জন্য প্রদর্শন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের নাদিরা খাতুন ও মোসাম্মত উম্মে সালমা, নীলফামারীর শাম্মি আখতার ও মিনু বেগমের অংশগ্রহণে আয়োজিত প্যানেল আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সাফল্যের অভিজ্ঞতাগুলো উঠে আসে।

Tags: টিকটকতরুণ উদ্যোক্তাব্রাক
Previous Post

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ১ জন গ্রেপ্তার

Next Post

সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা

Next Post
শহীদ আনাসের মা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে, চোখে অশ্রু, শান্ত ও দুঃখিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT