চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথম ২০ হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:03 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in জনপদ, দিনাজপুর, ধর্ম ও জীবন
A A
দেশের প্রথম ২০ হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পরম্পরা জাগরণে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে পবিত্র ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দিনাজপুরসহ আশপাশের কয়েকটি জেলা উপজেলার বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভক্ত ও পুণ্যার্থীবৃন্দ।

শনিবার (২৭ এপ্রিল ২০২৪) সকালে রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষাদান সংঘের আয়োজনে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির চত্বরে ‘শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উদ্বোধন ছিলেন সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশ হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সকল ধর্মের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি। এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমরা বাঙালি, আমরা নাগরিক দিক থেকে আমরা বাংলাদেশি। অতএব আমরা এখানে সংখ্যালঘু নই। তবে আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্যের ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ শতকরা ৯৫ ভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনার। তবে কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে অথবা রাজনৈতিক স্বার্থে উস্কানি দিয়ে মানুষকে সামাজিক ভাবে বিভ্রান্ত করে। সুতরাং আমাদের দীর্ঘ দিনের সম্প্রীতি কেউ যদি ক্ষুন্ন করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

উদ্বোধক সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, দিনাজপুরে একত্রে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ সমগ্র বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। পবিত্র গীতাকে অন্তরে ধারন করলে কাউকে দেশ ত্যাগ করতে হবে না। গীতা পূর্নাঙ্গ একটি জীবন দর্শন। গীতাকে অবলম্বন করলে সুন্দর একটি জীবন ধারন করা যায়। তিনি বলেন, সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তাই দেশের সকলের সমানভাবে বসবাসের অধিকার রয়েছে। তিনি বলেন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন পাশের বিষয়ে সকলকে এক সাথে অধিকার আদায়ের বিষয়ে সোচ্চার হওয়ার আহবান জানান।

দিনাজপুর শ্রীশ্রী গীতা সংঘের সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, ভারতের বিবেকানন্দ মিশন শান্তিনিকেতনের অধ্যক্ষ ড. শ্রী মানস ভট্টাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন শীল ঘোষাল, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ কালিপদ মজুমদার, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ সিংহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডিসি রায়, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূর এ আলম। সঞ্চালনায় ছিলেন রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ আয়োজক কমিটির আহবায়ক তুষার রঞ্জন রায়।

প্রধান অতিথি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের এই দেশকে স্বাধীন করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা ১৯৭২ সংবিধানে ধর্মনিরপেক্ষতা এনে সকল ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। দুঃখের বিষয় ৭৫ এর ১৫ আগস্ট ৭১ এর পরাজিত শক্তিরা জাতির পিতাকে হত্যা করে আবারও সম্মুখ সাড়িতে আসে। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে যেমন বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে গেছেন, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, একত্রে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে বাংলাদেশে ইতিহাস রচনা করেছেন আয়োজক কমিটি। এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশে প্রথম এবং এটি নিঃসন্দেহে সকলকে অনুপ্রানিত করবে। শ্রীশ্রী কান্তজীউ মন্দির দিনাজপুরের তথা বাংলাদেশের গৌরব।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রধান অতিথি ও উদ্বোধকসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে শান্তি প্রার্থনা করান দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।

Tags: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি
Previous Post

সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভাঙার আশঙ্কা

Next Post

অপু-বুবলীর চ্যাপ্টার ক্লোজ, বছর শেষে বিয়ে করবেন শাকিব

Next Post

অপু-বুবলীর চ্যাপ্টার ক্লোজ, বছর শেষে বিয়ে করবেন শাকিব

বাংলাদেশ নারী ক্রিকেটাররা জয়ের আনন্দে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে সবার আগে প্লে অফে রাজস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT