চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু-বুবলীর চ্যাপ্টার ক্লোজ, বছর শেষে বিয়ে করবেন শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in বিনোদন
A A

ব্যক্তিগত জীবনের বিয়ে ও বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে উঠেছেন সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন। এবার তিনি নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন।

নায়কের পরিবার চাচ্ছে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে। সূত্র জানায়, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে। এতে করে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে।

নাম প্রকাশে না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য বলেন, সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে কুকর্ম প্রকাশ্যে আসার পূর্বে কোনো সম্পর্ক না থাকার পরেও বুবলী শাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার। ভবিষ্যৎ এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে শাকিবের পরিবার। এমনকি শেহজাদকে নিয়ে যখনই শাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলী ছবি তোলায় তৎপর হন। সেগুলো পরবর্তীতে সোশাল মিডিয়াতে প্রকাশ করে শাকিবের সঙ্গে সম্পর্ক আছে দাবি করেন। সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন শাকিব। সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে শাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলী, এতে করে শাকিবের পরিবার মারাত্মক চটেছেন! এ কারণে বুবলীকে সাফ জানিয়ে দেয়া হয়েছে সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন শাকিবের অফিসে না আসেন।

ক্ষোভ ঝেড়ে শাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায়, প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে শাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলী। নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে শাকিব কিছু বলেন না। তবে গেল ঈদে বুবলী যা যা বলেছেন এতে করে শাকিব মারাত্মক রাগ করেছেন।

পারিবারিক ওই সূত্র আরও জানায়, শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধুমাত্র আব্রামের মা হিসেবে শাকিব তাকে যথাযথ সম্মান করেন। এই ছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যেহেতু অপু-বুবলী দুজনেই অতীত এ কারণে শাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে এ বছরই।

Tags: অপুবিয়েবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

দেশে প্রথম ২০ হাজার কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ

Next Post

আইপিএলে সবার আগে প্লে অফে রাজস্থান

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা জয়ের আনন্দে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে সবার আগে প্লে অফে রাজস্থান

শিক্ষার্থীরা ক্লাসে বসে পাঠ পড়ছে, শিক্ষক দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিট অ্যালার্টের মধ্যেই আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT