চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ৫ দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
6:48 অপরাহ্ন 17, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
ছাত্ররা উপাচার্য ভবন ঘেরাও করে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেল থেকে এই নিউজ লেখা পর্যন্ত উপাচার্য ভবন ঘেরাও করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্ররাজনীতি চান না। সব সময়ের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের কাছে তাদের দাবির কথা জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ছাত্রী হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, গুলিবিদ্ধ শিক্ষার্থীদের গুলি কে করল তাদের খুঁজে বের করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে, ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের বাস কে দিল তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রলীগ গতকাল বাস নিয়ে যাওয়ার সময় আমার অনুমতি নেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তারা না জানিয়ে বাস কিভাবে নিয়ে গেল তা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের একটি প্রতিনিধি দল পাঠাও। আমার রুমে বসে তোমাদের লিখিত দাবি থাকলে দাও।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার বিকেলের দিকে হল খোলা রাখার লিখিত বিজ্ঞপ্তি দেয় হল প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা হয়েছে।

Tags: ছাত্ররাজনীতি নিষিদ্ধজগন্নাথ বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীজবি
Previous Post

রিয়ালের হয়ে প্রাক-মৌসুম ম্যাচ খেলবেন না এমবাপে

Next Post

ফের্নান্দেজের ‘অবমাননাকর’ গান নিয়ে ফরাসি সতীর্থরা যা বলছেন

Next Post
আর্জেন্টিনার ফুটবলার ফের্নান্দেজ মাঠে সতর্ক দৃষ্টি দিয়ে নির্দেশ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের্নান্দেজের 'অবমাননাকর' গান নিয়ে ফরাসি সতীর্থরা যা বলছেন

মির্জা ফখরুলের নেতৃত্বে সংবাদ সম্মেলন, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, খুন করেছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT