চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের হয়ে প্রাক-মৌসুম ম্যাচ খেলবেন না এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 17, জুলাই 2024
in ফুটবল
A A
এমবাপে রিয়ালের প্রাক-মৌসুম ম্যাচে অংশ নেবেন না বলে ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে কাইলিয়ান এমবাপেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্য দিয়ে দলবদলের পুরো আনুষ্ঠানিকতা শেষ করেছে লা লিগার দলটি। স্বপ্নের ক্লাবের জার্সিতে মাঠে নামার আপেক্ষা অবশ্য দীর্ঘ হচ্ছে ফরাসি তারকার। এমবাপে খেলবেন না প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ।

স্পেনের লা লিগার ২০২৪-২৫ মৌসুমের পর্দা উঠবে আগামী ১৫ আগস্ট। এর আগে আগামী ১, ৪ ও ৭ আগস্ট যথাক্রমে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির সঙ্গে তিনটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল।

সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল এমবাপের ফ্রান্স। গত মৌসুম পিএসজির হয়েও টানা ম্যাচ খেলেছেন ২৫ বর্ষী তারকা। যে কারণে টানা ম্যাচের ধকল থেকে বিশ্রাম দিতেই রিয়ালের প্রীতি ম্যাচে খেলানো হবে না ফরাসি তারকাকে।

রিয়াল বস কার্লো আনচেলত্তি, ক্লাব কর্তৃপক্ষ এবং এমবাপের সম্মিলিত আলোচনাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রীতি ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র-বেলিংহ্যামদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এমবাপে। সে ক্ষেত্রে ১৪ আগস্ট আটলান্টার বিপক্ষে ইউরোপীয় সুপার কাপের মধ্য দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হবে এমবাপের।

Tags: আনচেলত্তিএমবাপেবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ইবি’তে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর, হল খোলা রাখতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

Next Post

জবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ৫ দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও

Next Post
ছাত্ররা উপাচার্য ভবন ঘেরাও করে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ৫ দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও

আর্জেন্টিনার ফুটবলার ফের্নান্দেজ মাঠে সতর্ক দৃষ্টি দিয়ে নির্দেশ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের্নান্দেজের 'অবমাননাকর' গান নিয়ে ফরাসি সতীর্থরা যা বলছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT