সৌদি আরবের পর এবার কাতার থেকেও বাকিতে জ¦ালানী কিনতে চায় বাংলাদেশ। কাতারের আমিরের ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের দুই দিনের সফরে বন্দি বিনিময়সহ ৬টি চুক্তি এবং ৫টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।









