বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট বিক্রয়ের সাথে জড়িত অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভীনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতি সাথে জড়িত আরও অন্তত ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। স্ত্রী দুর্নীতিতে জড়িত থাকায় বোর্ড চেয়ারম্যান স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানান ডিবি প্রধান।








