চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতান’স ডাইনের কাচ্চিতে কুকুর-বিড়ালের মাংস ছিল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, আদালত
A A

সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানি নিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে, সুলতান’স ডাইনের কাচ্চিতে খাসির মাংসই ছিল। কুকুর-বিড়ালের মাংস ছিল না।

এ নিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।তারা হলেন কনক লায়লা ও আবদুল হাকিম। তারা বেসরকারি যমুনা ব্যাংকের খণ্ডকালীন কর্মকর্তা ছিলেন।

পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কর্মকর্তা মানহানিকর তথ্য পরিবেশন ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন এ দুজনের বিরুদ্ধে। অভিযুক্ত দুজন যমুনা ব্যাংকে খণ্ডকালীন চাকরি করতেন। পরে তাদের চাকরিচ্যুত করা হয়৷

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ এপ্রিল কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের পরিবর্তে কুকুর-বিড়ালের মাংস দেওয়ার মিথ্যা প্রচারণার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন সুলতান’স ডাইনের গুলশান শাখার ব্যবস্থাপক কামাল আহমেদ। আদালত এ অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আমরা সুনামের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করে আসছি। আমাদের ঢাকা শহরে নয়টি শাখা আছে। চট্টগ্রামে আছে আরও দুটি শাখা। অথচ আমাদের কাচ্চি বিরিয়ানি নিয়ে কনক লায়লা ও আবদুল হাকিম মিথ্যা তথ্য প্রচার করেন। এতে সুলতান’স ডাইনের ব্যবসায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

Previous Post

পরিবারের খরচ মেটাতে বন্ধুকে অপহরণের পর হত্যা

Next Post

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা

খুলনা বিএনপির রোডমার্চের ব্যাপক জনসমাগম, নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ থেকে খুলনা বিএনপির রোডমার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT