চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে পুড়ছে মিয়ানমারের আরাকান রাজ্য, এপারে আতঙ্ক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:11 অপরাহ্ন 02, মার্চ 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মিয়ানমারের আরাকান রাজ্যে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে আবারও গোলাগুলির শব্দ এবং আরাকান রাজ্যে আগুনের কারণে আতঙ্কে রয়েছে এপারের বাসিন্দারা।

হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তারেক মাহমুদ রনি জানান, আজ (১ মার্চ) শনিবার সকালে শনিবার সকালে মিয়ানমারের আরকান রাজ্য মিয়ানমারে আগুনের ধোঁয়া এপার থেকে দেখা গেছে। এতে সীমান্তের মানুষ আতঙ্কে রয়েছে।

তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে জানান, ২০১৭ সালের পর আবারও দাউদাউ আগুনে পুড়ছে মিয়ানমারের আরকান রাজ্য। মিয়ানমারের অভ্যন্তরের বিস্ফোরণগুলো এতই প্রকট যে, আমাদের ভবন পর্যন্ত কেঁপে উঠে।

মিয়ানমার সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জোর দাবি জানান তিনি।

গতকাল (১ মার্চ) শুক্রবার মধ্যরাত থেকেই থেমে থেমে কক্সবাজার-মিয়ানমার সীমান্তে হ্নীলার ওপারে মিয়ানমার এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পান সীমান্ত এলাকার বাসিন্দারা।

সীমান্ত এলাকার বাবুল নামের লবণচাষি বলেন, কয়েকদিন পর পর মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দগুলো আমাদের আতঙ্কিত করে তোলে।

তিনি বলেন, আমরা যেহেতু সীমান্তের বাসিন্দা তাই ভয়ে থাকি; কখন গুলি বা মর্টার শেল আমাদের বাড়িতে এসে পড়ে। শুক্রবার মধ্যরাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। কিছুক্ষন পর আবার গোলাগুলির শব্দ শুনতে পাই। আতঙ্কে আর ঘুম হয়নি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সীমান্তের এই ব্যাপারগুলো সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে আমরাও সর্তক অবস্থানে রয়েছি।

Tags: আগুনমিয়ানমারমিয়ানমার সীমান্ত
Previous Post

ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে খাগড়াছড়ি যাওয়া হলো না কাস্টমস কর্মকর্তার

Next Post

নয়নতারা-ভিগনেশের সংসারে ভাঙনের সুর!

Next Post
নয়নতারা ও ভিগনেশের ছবি, সংসার ভাঙনের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারা-ভিগনেশের সংসারে ভাঙনের সুর!

জ্বালানি তেল খালাসের জন্য বড় ট্যাঙ্কার ও পাইপলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেল খালাসে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT